মাছ ধরা, সঙ্গে দুরন্তপনা

· Prothom Alo

বর্ষার পানি নামতে শুরু করলেও কৃষিজমি থেকে স্লুইসগেট দিয়ে এখনো প্রবল বেগে পানি নামছে। সেই পানির স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মাছ ধরার চেষ্টা। কেউ পানিতে নেমে হাত দিয়ে মাছ ধরছে, কেউ আবার জাল পেতে বসেছে। তবে শুধু মাছ ধরাই নয়, পানির স্রোত যেন তাদের কাছে আনন্দেরও জায়গা। মাছ ধরার ফাঁকে কেউ স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে, কেউ পানিতে ঝাঁপিয়ে পড়ছে। মাছ ধরার উত্তেজনা আর পানিতে নেমে দুরন্তপনা—দুই মিলিয়েই কাটছে তাদের বিকেল। এখানে মাছ ধরা যেমন জীবনের ছোট্ট এক আয়োজন, তেমনি পানিতে গা ভাসানো আর বন্ধুদের সঙ্গে দুরন্তপনাও হয়ে উঠছে আনন্দের উপলক্ষ। ছবিগুলো সিলেট সদরের সালেহপুর এলাকা থেকে তোলা।

Visit mchezo.co.za for more information.

স্রোতে শরীর ভাসিয়ে দিয়েছে দুরন্ত দুই শিশু হাত দিয়ে মাছ ধরার চেষ্টা তিন শিশুর স্লুইসগেটের পানির স্রোতে মাছ ধরেছে শিশুটি পানিতে শীতল হওয়ার চেষ্টা এক শিশুরস্রোতের বিপরীতে চলছে মাছ ধরা পাড়ে থাকা দুজন মাছ সংগ্রহ করছে মাছ ধরে বোতলে রাখা হয়েছে এসব মাছ ধরা পড়েছে

Read full story at source