একঝলক (২৯ আগস্ট ২০২৬)

· Prothom Alo

কসমস ফুলের ওপর বসেছে বোলতা। ভাটিকাশর, ময়মনসিংহ, ২৯ আগস্টশরতে কাপ্তাই হ্রদের নীলাভ জলরাশি হাতছানি দিচ্ছে ভ্রমণপিপাসুদের। বাকছড়ি মুখ এলাকা, রাঙামাটি, ২৯ আগস্টবিক্রির জন্য কলাবাগানে চাষ করা শাক তুলছেন এই কিষানি। বাহাদুরসিংহ, রংপুর, ২৯ আগস্টহলুদ জবার ডালে ঝুলে ফুলের রস খাচ্ছে মৌটুসী পাখি। হিল ভিউ রিসোর্টের বাগান, রাঙামাটি, ২৯ আগস্টজলাশয় থেকে পদ্মফল তুলে এনে বিক্রি করছেন এই ব্যক্তি। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ২৯ আগস্টআমন ধানের জমি তৈরির সময় ট্রাক্টরে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা পরীক্ষা করছেন কৃষক। শোলমারী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ আগস্টপুকুরে অন্য মাছ ধরতে গিয়ে ধরা পড়েছে একটি অপরিপক্ব পুরুষ কাঁকড়া। শোলমারী, বটিয়াঘাটা, খুলনা, ২৯ আগস্টহাডুডু খেলায় দুই দলের লড়াই। পাশে দর্শকদের ভিড়। রমনপুর, মানিকগঞ্জ, ২৮ আগস্টখুচরা বিক্রির জন্য তাল সাজিয়ে রাখছেন এই ব্যবসায়ী। বিটেশ্বর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ আগস্টভোরের আলো ফুটতেই খাবারের খোঁজে একটি রেস্তোরাঁর সামনে শালিকের ঝাঁক। ধোপাকান্দি এলাকা, সলঙ্গা, সিরাজগঞ্জ, ২৯ আগস্ট

Visit xsportfeed.life for more information.

Read full story at source