রশিদের ৪৬ বলের অর্ধেকই ‘ডট’, উইকেট ৬টি

· Prothom Alo

ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট নেওয়াই খুব কঠিন কাজ, সেখানে ৬ উইকেট তো আরও কঠিন। পরিসংখ্যানও ঠিক তাই বলছে। এ সংস্করণে ইনিংসে সর্বোচ্চ ১৩ বার ৫ উইকেট নিয়েছেন কোনো বোলার, আর ৬ উইকেট সর্বোচ্চ ৫ বার। দুটি রেকর্ডই একজনের—ওয়াকার ইউনিস।

পাকিস্তানি কিংবদন্তিকে টেনে আনার কারণ রশিদ খান। গতকাল রাতে আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগদিকদের বিপক্ষে ৬ উইকেট নেন এই আফগান লেগ স্পিনার। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৬ উইকেট নিলেন রশিদ। রেকর্ডের এই পাতায় তাঁর সামনে এখন শুধুই ওয়াকার।

Visit mchezo.co.za for more information.

সিরিজের প্রথম ওয়ানডে ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির বাধা ছিল। ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ৪৭ ওভারে। আগে ব্যাটিংয়ে নেমে ইব্রাহিম জাদরানের ৮৪ রানে ভর করে ৮ উইকেটে ২৯৯ রান তুলেছিল আফগানিস্তান। তাড়া করতে নেমে ১৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। এরপরই শুরু হয় রশিদের ভেলকি। তাতে শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে ৯২ রানে হেরেছে আইরিশরা।

১৫তম ওভারের প্রথম বলেই অ্যান্ডি বলবার্নিকে ফিরিয়ে শুরু করেন রশিদ। নিজের পরের ওভারে আউট করেন হ্যারি টেক্টরকেও। ২৯ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৩। তখনও আইরিশদের সামনে ১০৮ বলে ১০৭ রানের সমীকরণটা খুব কঠিন লাগেনি। কিন্তু রশিদ এরপর যা করেছেন সেটা অবিশ্বাস্য। নিজের পরবর্তী তিন ওভারেই নেন ৪ উইকেট!

আইরিশদের সর্বশেষ ৭ উইকেটের ৪টিই রশিদের। মাত্র ৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট হারায় স্বাগতিকরা। রশিদ ৩৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা। তাঁর বোলিং ফিগারে একটি বিষয় মনে রাখার মতো—৭.৪ ওভার বোলিং করেন মানে ৪৬টি বৈধ ডেলিভারি। এর মধ্যে অর্ধেকই (২৩) ডট!

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬২ রান কেড কারমাইকেলের।

ওয়ানডে ইতিহাসে ‘অমর' হয়ে থাকা সেই সব রেকর্ড

রশিদের ওয়ানডে ক্যারিয়ারে এটি সেরা বোলিং নয়। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ রানে নেন ৭ উইকেট। গত রোববার হানড্রেড টুর্নামেন্টে এমআই লন্ডনের হয়ে ম্যাচে ৫ উইকেট নেওয়ার চারদিন পর ওয়ানডেতে নিলেন ৬ উইকেট।

বোলিংয়ে বেশ বাঁক পেয়েছেন রশিদ। সেটা যে ভালোই উপভোগ করেছেন, বললেন জয়ের পর, ‘এখানে বোলিং উপভোগ করার প্রধান কারণ হলো বলের তীব্র বাঁক। বিশেষ করে এমন কন্ডিশনে স্পিন বোলিং করাটা আমার খুব পছন্দের। লেগ স্পিনারদের আসল জায়গা হলো ৫ থেকে সাড়ে ৫ মিটারের লেন্থ। স্টাম্প সোজা বোলিং করলে উইকেটের সুযোগ বাড়ে।’

ওয়ানডেতে ৭ বার ইনিংসে ন্যূনতম ৫ উইকেট নিলেন রশিদ। বর্তমান স্পিনারদের মধ্যে আর কেউ তাঁর চেয়ে বেশিবার এই সংস্করণে ইনিংসে ৫ উইকেট নিতে পারেননি। বেলফাস্টে আগামী সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডে।

Read full story at source