‘নৌকার গ্রাম’ ডুমুরিয়া
· Prothom Alo
কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের ১৫টি পরিবার বংশপরম্পরায় নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করছে। পরিবারের সদস্যদের সকাল থেকে সন্ধ্যা কাটে কাঠ কাটা, মাপ নেওয়া, পাটাতন তৈরি, পেরেক বসানো, আলকাতরা ও রং দেওয়ার কাজে। গৃহবধূরাও স্বামীদের কাজে সহযোগিতা করেন। নৌকা তৈরির আয়েই চলে তাঁদের সংসার। নৌকা তৈরির এই ঐতিহ্যের কারণে ডুমুরিয়া গ্রামটি স্থানীয়ভাবে ‘নৌকার গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। নৌকা তৈরিতে কর্মব্যস্ত জীবনের ছবির গল্প।
Visit somethingsdifferent.biz for more information.
নৌকা তৈরির সময় পাটাতনের কাঠ কাটছেন কারিগর নৌকা তৈরির সময় কাঠের অংশে লোহার তারকাঁটা বসানো হচ্ছে নৌকায় যাতে পানি উঠতে না পারে, সে জন্য কাঠের ছিদ্র বন্ধ করতে গাব, কুঁড়া ও আটা মিশিয়ে ‘মসলা’ তৈরি করছেন গৃহবধূ কমলা রানী সরকার মাপ অনুযায়ী নৌকা তৈরির জন্য কাঠ কাটা হচ্ছে নৌকা তৈরির ফাঁকে দুপুরের খাবার খাচ্ছেন রাজ কৃষ্ণ সরকার ও তাঁর স্ত্রী শেফালী রানী সরকার তৈরি করা নৌকায় রং করছেন গৃহবধূ মনি রানী বিশ্বাস তৈরি করা নৌকায় আলকাতরা দিচ্ছেন কারিগর জয়পাল চন্দ্র সরকারপ্রস্তুত করে রাখা নৌকা তৈরি করা নৌকা নছিমনে করে দাউদকান্দির গৌরীপুর হাটে নিয়ে যাচ্ছেন কারিগরেরা