এইচএসসি পরীক্ষা ২০২৬। ভূগোল ১ম পত্র (অধ্যায় ৪) ওজোনোস্ফিয়ার স্তর হলো ‘প্রাকৃতিক সৌরপর্দা’
· Prothom Alo

ভূগোল ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
Visit asg-reflektory.pl for more information.
অধ্যায় ৪
১. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন গ্যাস?
ক. ওজোন গ্যাস খ. নাইট্রোজেন
গ. মিথেন ঘ. নিয়ন
২. বায়ুমণ্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি ও অক্সিজেনকে পাতলা করে?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. নাইট্রোজেন
গ. জলীয়বাষ্প ঘ. ওজোন গ্যাস
৩. বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম?
ক. হাইড্রোজেন খ. নাইট্রাস অক্সাইড
গ. মিথেন ঘ. নিয়ন
৪. বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. ক্রিপ্টন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৫. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
ক. ওজোনোস্ফিয়ার খ. মোসোস্ফিয়ার
গ. থার্মোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
৬. ওজোনোস্ফিয়ারের বৈশিষ্ট্য—
i. অতিবেগুনি রশ্মি শোষণ করে
ii. বায়ুপ্রবাহ অতীব ক্ষীণ
iii. ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলের তাপমাত্রা সহনীয় রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?
ক. নিয়ন খ. কার্বন
গ. জেনন ঘ. আর্গন
৮. জলাভূমিতে কোন দূষক পদার্থটি সৃষ্টি হয়?
ক. ক্রিপ্টন খ. জেনন
গ. আর্গন ঘ. মিথেন
৯. এয়ারকন্ডিশনারে ব্যবহৃত হয় কোন গ্যাস?
ক. কার্বন ডাই–অক্সাইড খ. কার্বন মনোক্সাইড
গ. সালফার ডাই–অক্সাইড ঘ. ক্লোরোফ্লোরো কার্বন
১০. বায়ুদূষণের কারণ হলো—
i. গাছপালা আগুনে পোড়ানো ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. পৃথিবীর ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয় কোন স্তরকে?
ক. ট্রপোস্ফিয়ার খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্রাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার
১২. বায়ুদূষণ প্রতিরোধে কার্যকর হলো—
i. বনায়ন কার্যক্রম জোরদার করা ii. জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
iii. যানবাহন–নির্গত দূষিত গ্যাস নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. গ ৪. গ ৫. গ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. খ ১২. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা