ধানের খেতে পানি, আলুর খেতেও বিপদ
· Prothom Alo
ধান কাটার সময় মাঠে থাকার কথা কৃষকদের, কিন্তু টানা বৃষ্টিতে সেই ধানই এখন পানির নিচে। কোথাও কেটে রাখা ধান ডুবে গেছে, কোথাও জমে থাকা পানিতে পচে যাচ্ছে আগাম আলু। ফসল ঘরে তোলার এই সময়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বগুড়া ও জয়পুরহাটের কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান ও আলুখেত রক্ষার প্রাণপণ চেষ্টা করছেন তাঁরা। ফসলের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা নিয়েই কাটছে তাঁদের দিন।
Visit newsbetting.cv for more information.
টানা বৃষ্টিতে ডুবে গেছে ধানখেত। পানির মধ্য থেকে কেটে রাখা ধান সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন কৃষকের পরিবারের সদস্যরা। বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া কেটে রাখা ধান ডুবে গেছে বৃষ্টির পানিতে। সেগুলো জমির আলে তুলে রাখছেন কৃষকেরা। বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া আলুখেতে জমে থাকা পানি সেচে বের করছেন এই কৃষক দম্পতি। বাখড়া, কালাই, জয়পুরহাট প্রায় চার বিঘা জমিতে আগাম আলুর চাষ করেছেন তাঁরা। টানা বৃষ্টিতে খেত তলিয়ে যাওয়ায় ফসল নিয়ে এখন তাঁরা দুশ্চিন্তায় আছেন। টানা বৃষ্টি কারণে নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকের আগাম আলুর খেত। বাখড়া, কালাই, জয়পুরহাট চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগআলুখেতে জমে থাকা পানি সেচে বের করছেন এই কৃষক। ইটাখোলা, খেতলাল, জয়পুরহাট প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন তিনি। বৃষ্টির পানিতে খেত তলিয়ে যাওয়ায় পানি সরানোর চেষ্টা চলছে। বামন, খেতলাল, জয়পুরহাট টানা বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হচ্ছে আগাম আলুর খেত। বামন, খেতলাল, জয়পুরহাট