সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি

· Prothom Alo

সমুদ্রের অনেক গভীরে হাজার হাজার বছর ধরে একটি অদ্ভুত ও চমৎকার প্রাণী বেঁচে থাকে আর বড় হয়। এর শরীরের ভেতরের কাঠামো বা কঙ্কাল তৈরি হয় কাচের মতো সূক্ষ্ম উপাদান দিয়ে, আর এটি কয়েক ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এমন একটি প্রাণী প্রায় ১১ হাজার বছর পর্যন্ত বেঁচে ছিল। ‘গ্লাস স্পঞ্জ’ নামের এই প্রাণীটি এখন পর্যন্ত জানা সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা প্রাণীদের অন্যতম।

Visit playerbros.org for more information.

গ্লাস স্পঞ্জ সমুদ্রের সবচেয়ে পুরোনো জীবন্ত রিফ বা প্রবালপ্রাচীরের মতো পরিবেশ তৈরি করে। কারণ, একটি প্রজন্ম মারা যাওয়ার পর এদের কাচের তৈরি জটিল কঙ্কালগুলো সেখানেই থেকে যায়। আর এর ওপর গড়ে ওঠে নতুন প্রাণের বাসস্থান। উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে, বিশেষ করে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কাছাকাছি মার্কিন জলসীমায় এমন প্রাচীন রিফের খোঁজ পাওয়া গেছে।

হাজার হাজার বছর টিকে থাকলেও এই রিফগুলো খুব নাজুক। মাছ ধরার ভারী সরঞ্জাম বা মানুষের নানা কাজের কারণে এ কাঠামোগুলো সহজেই ভেঙে যেতে পারে। অথচ এমন একটি রিফ তৈরি হতে সময় লাগে হাজার হাজার বছর। তাই সামান্য অসাবধানেই হারিয়ে যেতে পারে বহু যুগের সেই প্রাকৃতিক কাঠামো।

সামুদ্রিক প্রবাল কি উদ্ভিদ, প্রাণী, না পাথর?২০১২ সালে কেমিক্যাল জিওলজি সাময়িকীতে প্রকাশিত হওয়া এক গবেষণায় বিজ্ঞানীরা এমনই এক বিশাল স্পিকিউলের রাসায়নিক গঠন খতিয়ে দেখেন

১১ হাজার বছর বেঁচে থাকা এক প্রাণী

গ্লাস স্পঞ্জ বা কাচ স্পঞ্জ হলো একধরনের সামুদ্রিক প্রাণী। যারা ‘হেক্সাকটিনেলিডা’ (Hexactinellida) শ্রেণির অন্তর্ভুক্ত। এদের কঙ্কাল তৈরি হয় সিলিকা দিয়ে। সাধারণ কাচ যে উপাদান দিয়ে বানানো হয়, ঠিক সেই উপাদান দিয়েই। পূর্ব চীন সাগরে পাওয়া গভীর সমুদ্রের এক প্রজাতি ‘মনোর‍্যাফিস চুনি’র (Monorhaphis chuni) দীর্ঘ আয়ু প্রথম বিজ্ঞানীদের চোখে পড়ে। এই প্রাণী ‘স্পিকিউল’ নামের এক বিশাল কঙ্কালের কাঠামো তৈরি করে, যা প্রায় ১০ ফুট বা ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। গ্লাস স্পঞ্জের অন্যান্য প্রজাতিও অনেক দিন বাঁচে। কিছু প্রজাতির আয়ু ২০০ বছরের বেশি হয়।

২০১২ সালে কেমিক্যাল জিওলজি সাময়িকীতে প্রকাশিত হওয়া এক গবেষণায় বিজ্ঞানীরা এমনই এক বিশাল স্পিকিউলের রাসায়নিক গঠন খতিয়ে দেখেন। স্পিকিউলের ভেতরে অক্সিজেন আইসোটোপের বদল আর অন্যান্য রাসায়নিক চিহ্ন বিশ্লেষণ করে তাঁরা হিসাব করে বলেন, নমুনাটি প্রায় ১১ হাজার বছর ধরে (প্রায় ৩ হাজার বছর কমবেশি হতে পারে) বেড়ে উঠেছে। সহজ কথায়, প্রাণীটির জীবন শুরু হয়েছিল শেষ বরফযুগের একেবারে শেষের দিকে।

পৃথিবীর সবচেয়ে বিরল মাছ কোনটিবিজ্ঞানীদের মতে, প্রশান্ত মহাসাগরের কিছু গ্লাস স্পঞ্জ রিফ প্রায় ৯ হাজার বছর আগে তৈরি হতে শুরু করেছিল, যা শেষ বরফযুগের শেষে বরফ বা হিমবাহ সরে যাওয়ার পর

কীভাবে স্পঞ্জগুলো প্রবালপ্রাচীরের মতো কাঠামো গড়ে তোলে

একটি গ্লাস স্পঞ্জ নিজে শত শত বছর বাঁচতে পারে, কিন্তু এদের বানানো কাঠামো বা ‘রিফ’ প্রজন্মের পর প্রজন্ম ধরে হাজার হাজার বছর টিকে থাকে। মূলত তিনটি প্রজাতি এই কাঠামো তৈরিতে বড় ভূমিকা রাখে। ক্লাউড স্পঞ্জ (Aphrocallistes vastus), গবলেট স্পঞ্জ (Heterochone calyx) এবং ‘ফ্যারিয়া ওকা’ (Farrea occa)। এই প্রজাতিগুলোর সিলিকা দিয়ে তৈরি স্পিকিউলগুলো মিলে শক্ত এক কাঠামো গড়ে তোলে, যা প্রাণীটির মৃত্যুর অনেক পরেও ভেঙে যায় না। নতুন প্রজন্মের স্পঞ্জগুলো সেই পুরোনো কাঠামোর ওপর জন্মায় এবং ধীরে ধীরে সেটিকে আরও বড় করে তোলে। এভাবে বছরের পর বছর ধরে সমুদ্রের তলদেশে বিশাল ঢিবির মতো কাঠামো তৈরি হয়, যার কিছু প্রায় ৮০ ফুট বা ২৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে আর বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে থাকে।

বিজ্ঞানীদের মতে, প্রশান্ত মহাসাগরের কিছু গ্লাস স্পঞ্জ রিফ প্রায় ৯ হাজার বছর আগে তৈরি হতে শুরু করেছিল, যা শেষ বরফযুগের শেষে বরফ বা হিমবাহ সরে যাওয়ার পর। প্রাণীদের তৈরি প্রাচীনতম রিফ বা বাস্তুতন্ত্রগুলোর মধ্যে এগুলো অন্যতম। সাধারণ প্রবালপ্রাচীর যেখানে ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয়, সেখানে গ্লাস স্পঞ্জের এই কাঠামো গঠিত হয় সিলিকা দিয়ে।

জন্ম, জীবিকা, মৃত্যু— যে জাতির সবই সাগরেএত জটিল কঙ্কাল থাকলেও গ্লাস স্পঞ্জ আসলে বেশ সাধারণ গঠনের প্রাণী, যারা সমুদ্রের তলদেশে স্থির হয়ে থাকে এবং পানি ছেঁকে খাবার সংগ্রহ করে

আমেরিকান সমুদ্রসীমায় গ্লাস স্পঞ্জ রিফ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া উপকূলে গ্লাস স্পঞ্জ রিফ সবচেয়ে বড় আর ভালোভাবে গবেষণা হলেও যুক্তরাষ্ট্রের জলসীমাতেও এমন রিফ গড়ে ওঠার প্রমাণ পাওয়া গেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়া বাইটে গবেষকেরা ফ্যারিয়া ওকা প্রজাতিকে প্রধান রিফ তৈরির প্রাণী হিসেবে নথিভুক্ত করেছেন। পাশাপাশি চ্যানেল আইল্যান্ডস ন্যাশনাল মেরিন স্যাংকচুয়ারিতেও স্পঞ্জের কিছু ঢিবিতে রিফের মতো বৈশিষ্ট্য দেখা গেছে, যদিও সেগুলো নিয়ে আরও গভীর গবেষণা প্রয়োজন।

আরও উত্তরে ওয়াশিংটন অঙ্গরাজ্যের গ্রেস ক্যানিয়নে ক্লাউড স্পঞ্জ আর গবলেট স্পঞ্জের বড় বড় দল দেখা যায়। তবে সেখানে এগুলো আলাদা রিফ না বানিয়ে সমুদ্রের তলদেশের শক্ত জায়গার সঙ্গে আটকে থাকে। পরিবেশগত দিক থেকে এলাকাটি বেশ গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা সেখানে আটটি রকফিশ প্রজাতির পাশাপাশি স্পট চিংড়ি আর স্পঞ্জের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক খুঁজে পেয়েছেন। আলাস্কায় স্পঞ্জ বাগান সামুদ্রিক প্রাণীদের জন্য দারুণ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, আর আলাস্কা উপসাগরে বড় স্পঞ্জের গায়ে বিগমাউথ স্কাল্পিন মাছকে ডিম পাড়তে দেখা গেছে।

বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংজিতে কেন মাছ ধরা নিষিদ্ধগ্রেট ব্যারিয়ার রিফ

গ্লাস স্পঞ্জ কীভাবে বেঁচে থাকে

এত জটিল কঙ্কাল থাকলেও গ্লাস স্পঞ্জ আসলে বেশ সাধারণ গঠনের প্রাণী, যারা সমুদ্রের তলদেশে স্থির হয়ে থাকে এবং পানি ছেঁকে খাবার সংগ্রহ করে। এদের শরীরের ছোট ছোট ছিদ্র দিয়ে পানি ভেতরে ঢোকে এবং ভেতরের প্রকোষ্ঠ দিয়ে বয়ে যায়। সেখানে থাকা ফ্ল্যাজেলার নাড়ায় পানির স্রোত তৈরি হয়, যা ব্যাকটেরিয়া ও অন্যান্য খাদ্যকণা স্পঞ্জের ভেতর দিয়ে বয়ে নিয়ে যায়। অন্য স্পঞ্জের চেয়ে আলাদাভাবে, গ্লাস স্পঞ্জের অধিকাংশ জীবন্ত কোষ বা টিস্যু মিলে একটি অবিচ্ছিন্ন, বহু-নিউক্লিয়েট জালিকা তৈরি করে, যাকে ‘সিনসাইটিয়াম’ বলা হয়।

সারাক্ষণ এভাবে পানি ছেঁকে নেওয়ার ফলে গভীর সমুদ্রে পুষ্টি উপাদানের চক্র ঠিক রাখতে গ্লাস স্পঞ্জ বড় ভূমিকা রাখে। এর মাধ্যমে সমুদ্রের পরিবেশে পুষ্টি ও কার্বন চলাচল করতে পারে। তবে যে কাচের মতো শক্ত কাঠামো বহু প্রজন্ম ধরে রিফ গড়ে তুলতে সাহায্য করে, সেই কাঠামোই আবার সহজে ভেঙে যাওয়ার ঝুঁকিতে থাকে। সামান্য ধাক্কা বা চাপেই আলাদা একটি স্পঞ্জ ভেঙে যেতে পারে কিংবা পুরো রিফ ক্ষতিগ্রস্ত হতে পারে।

রিফ গঠন ও সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল

গ্লাস স্পঞ্জ রিফ পুরো একটি সামুদ্রিক জীবগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এদের জটিল কাঠামো জলজ প্রাণীদের লুকানো, খাবার খোঁজা আর বংশবিস্তারের জন্য নিরাপদ জায়গা দেয়। ছোট মাছগুলো এখানে নিরাপদ আশ্রয় পায়, আর বড় প্রাণীরা স্পঞ্জের কঙ্কালের ফাঁকফোকরে নিজেদের শিকার খুঁজে নেয়। ব্রিটিশ কলাম্বিয়ার গবেষণায় গ্লাস স্পঞ্জ রিফের সঙ্গে যুক্ত ১২০টির বেশি জলজ প্রজাতির খোঁজ মিলেছে, আর কিছু গবেষণায় দেখা গেছে, আশপাশের জায়গার চেয়ে এই রিফের ভেতরে জীববৈচিত্র্য অনেক বেশি।

সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাসসাত সাগর পাড়ি দিয়ে সৈকত যেভাবে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার

Read full story at source