এবারও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস পরীক্ষা, কত জিপিএতে আবেদন
· Prothom Alo

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।
Visit forestarrow.rest for more information.
আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা। নীতিমালা অনুযায়ী, এ বছরও টানা দ্বিতীয়বারের মতো একই দিনে ও অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬-২০২৭’ নামে অভিহিত হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশলভর্তি নীতিমালায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তিতে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি মাধ্যমে উত্তীর্ণ এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
১০০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নে অনুষ্ঠিত হবে পরীক্ষাভর্তি পরীক্ষার নম্বর বণ্টন ও সময়
লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০০টি প্রশ্নে। প্রতিটি ১ নম্বর করে মোট (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থে ১৫, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন ১৫। লিখিত পরীক্ষার প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে কোনো শিক্ষার্থী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন না।
পরীক্ষা ১ ঘণ্টা ১৫ মিনিট হবে।
১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্যআবেদনের যোগ্যতা
এ বছর সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা আগের বছরের মতোই রাখা হয়েছে। তবে বিদেশি শিক্ষার্থী এবং পশ্চাৎপদ শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর শর্ত শিথিল করা হয়েছে।
আবেদনের যোগ্যতা হিসেবে সাধারণ প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে ৮.৫০ এবং জীববিজ্ঞানে কমপক্ষে ৩.৫০ গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এইচএসসিতে রসায়ন ও পদার্থবিজ্ঞান বিভাগ থাকাও বাধ্যতামূলক।
মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা : দেখে নিন আবেদনের নিয়মাবলিতবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য আবেদনের যোগ্যতা কমানো হয়েছে। দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠী, অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.০০ থাকতে হবে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ ক্ষেত্রে উভয় পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৮.০০ থাকলেও জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৩.৫০-এর শর্ত আরোপ করা হয়েছিল। এ ছাড়া উভয় পরীক্ষার কোনো একটিতে এককভাবে ৩.৫০-এর কম থাকলে আবেদনের অযোগ্যতার কথা বলা হয়েছিল। এ বছর কোনো শর্ত আরোপ করা হয়নি।
বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বলা হয়েছে, উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৬.০০ এবং জীববিজ্ঞানে ৩.৫০ থাকতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় ৩.০০-এর কম থাকলে আবেদনের অযোগ্য বিবেচিত হবে। যেখানে আগের বছর উভয় পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ৭.০০, জীববিজ্ঞানে ৩.৫০ এবং এককভাবে উভয় পরীক্ষায় ৩.৫০ পয়েন্টের শর্ত আরোপ করা হয়েছিল।