কফি নয়, লাতে চায়ের রেসিপি দেখুন
· Prothom Alo

বিকেলের আড্ডায় ঠান্ডা এক কাপ চা অনেকেরই পছন্দ। তবে অনেকে আবার কফি খেতে ভালোবাসেন। কেমন হয় যদি চা আর কফির মিশেলে তৈরি হয় লাতে টি! লাতে চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
উপকরণ
দুধ দেড় কাপ
Visit tr-sport.bond for more information.
পানি ১ কাপ
চা–পাতা ১ চা-চামচ
চিনি ১-২ চা-চামচ (স্বাদমতো)
বরফকুচি আধা গ্লাস
কফি আধা চা-চামচ
প্রণালি
ফুটন্ত পানিতে চা–পাতা দিয়ে ফুটিয়ে ঘন লিকার তৈরি করুন।
লিকার ছেঁকে নিন।
ছেঁকে নেওয়া লিকারে চিনি ও কফি দিন।
গ্লাসে আইস কিউব নিন। চায়ের লিকার ঠান্ডা করে বরফের ওপর ঢেলে দিন।
এবার দুধ ঢেলে ঠান্ডা লাতে টি তৈরি করে নিন।