প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া
· Prothom Alo

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হয়েছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। কয়েক দিনের মধ্যেই শুরু হবে তাঁদের আনুষ্ঠানিকতা ও নানা কার্যক্রম। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন কেরালার মডেল কাজিয়া লিজ মেজো
Visit newssport.cv for more information.
৫ নভেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজিয়া লিজ মেজো। ছবিতে দেখা গেছে, ভারতের জাতীয় পতাকা হাতে (একদল সদস্যদের সঙ্গে) পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করছেন কাজিয়া। তবে তাঁর সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মেরুন রঙের একটি শাড়ি।
১ লাখ ৪২ হাজার রুপির শাড়িতে কাজিয়া
বিমানবন্দরে যাওয়ার সময়ের সাজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কাজিয়া। মেরুন রঙের শাড়িটির নকশা করেছেন সামান্থা চৌহান। অর্গানজা ও র-সিল্ক কাপড়ের মিশ্রণে তৈরি শাড়িটিতে আছে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ।
ডিজাইনারের অফিশিয়াল ওয়েবসাইটে শাড়িটির দাম ১ লাখ ৪২ হাজার ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা।
এয়ারপোর্ট লুকের এই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কাজিয়াশাড়িটির মূল কাপড়ে আছে অনুজ্জ্বল বা ম্যাট ফিনিশ। পাড়ে সূক্ষ্ম কারুকাজের পাশাপাশি আঁচলজুড়ে আছে ঘন এমব্রয়ডারির কাজ। সব মিলিয়ে শাড়িটিতে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আভিজাত্যের ছাপও স্পষ্ট।
শাড়ির সঙ্গে পাথর বসানো নেকলেস ও মিলিয়ে কানের দুল পরেছিলেন কাজিয়া। হাতে ছিল একাধিক চুড়ি। চুলের স্বাভাবিক কোঁকড়া ভাব বজায় রেখে খোলা রেখেছিলেন। মাথায় ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট।
কাজিয়ার শাড়িটির নকশা করেছেন ডিজাইনার সামান্থা চৌহানকাজিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ঐতিহ্যবাহী সাজে ও গৌরবের মুকুট মাথায় নিয়ে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ কাজিয়া লিজ মেজো ভারতের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
ফাইনালে আশা জাগিয়ে কোন রাউন্ডে বাদ পড়লেন মিথিলাকে এই কাজিয়া লিজ মেজো
আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন কাজিয়াকাজিয়া লিজ মেজোর বাড়ি ভারতের কেরালায়। ২০০৭ সালে জন্ম নেওয়া এই মডেলের শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। পড়াশোনা করেছেন এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফস স্কুল ও আবুধাবি ইন্ডিয়ান স্কুলে। বর্তমানে আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন তিনি।
শাস্ত্রীয় নৃত্যে ১২ বছরের প্রশিক্ষণ আছে কাজিয়ার। গান গাওয়ার পাশাপাশি বেহালা ও ড্রামসও বাজাতে পারেন।
মিস ইউনিভার্স ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাজ্যভিত্তিক শিরোপাজয়ী কাজিয়াএটাই তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়। মাত্র ১৭ বছর বয়সে ২০২৪ সালে ‘মিস টিন ডিভা’ খেতাব জেতেন কাজিয়া। পরের বছর ‘মিস টিন ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানারআপ হন। চলতি বছরের শুরুতে জেতেন ‘মিস ইউনিভার্স কেরালা ২০২৬’ খেতাব। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাজ্যভিত্তিক শিরোপাজয়ী হন তিনি।
এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন কাজিয়া। আগের সাফল্যের ধারাবাহিকতায় এবারও নতুন কোনো অর্জন তাঁর ঝুলিতে যোগ হয় কি না, সেটিই দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি
এবারের মিস ইউনিভার্সে কী হয়েছিল মেক্সিকান সুন্দরী ফাতিমা বশের সঙ্গে?