জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

· Prothom Alo

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে আতাউল মালিথা (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বেলা দুইটার দিকে দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে।

Visit catcrossgame.com for more information.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে বড় ভাই তোফাজ্জেল মালিথার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তোফাজ্জেল দা দিয়ে আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে সেখানে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, জমিজমা–সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। থানায় হত্যা মামলা নেওয়া হচ্ছে।

Read full story at source