কাব্যকুহক

· Prothom Alo

অপার ভাবনাগুলো ধুলোমলিনতা
ঝেঁটিয়ে বিদায় দিয়ে তবু কোনো কথা
যদি টোকে করোটির নিবিড় গহ্বর
আর সুনিপুণ গুণে মুছে গড়বড়
গোপনে গড়বে যদি একটি ঠিকানা
একদিন ঠিকানাটি মানবে না মানা
একদিন কাশবন কাগজের বুকে
নিজের অজান্তে শান্ত কলমের মুখে
মুখর নির্ঝর হয়ে বয়ে যেয়ে সে-ই
অবাক কাব্যিক কথা কিছু তো বলবেই
করোটি কুটির ঘিরে শিরা কি ধমনি
বাহিত ভাষায় প্রীত কবিতা এমনই

Visit syntagm.co.za for more information.

Read full story at source