কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকী কুইজে বিজয়ী নির্বাচিত
· Prothom Alo

১ অক্টোবর ছিল কিশোর আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে পাঠকদের জন্য আয়োজন করা হয়েছিল দুটি কুইজ প্রতিযোগিতা। প্রথম আলোর পাতায় ছাপা হয়েছিল ‘চিঠির ধাঁধা’ এবং কিশোর আলোর অক্টোবর সংখ্যায় ছাপা হয়েছে ‘লাখ টাকার কুইজ’। দুই কুইজ প্রতিযোগিতাতেই অংশ নিয়েছে সারা দেশের শত শত কিশোর-কিশোরী। লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে দুই কুইজের বিজয়ীদের নাম।
২৭ অক্টোবর বিকেলে কিশোর আলোর কার্যালয়ে আয়োজন করা হয় বিজয়ী নির্বাচনের লটারি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, নির্বাহী সম্পাদক আদনান মুকিত ও জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের। আরও ছিলেন কিশোর আলোর ইভেন্ট ও সোশ্যাল মিডিয়া কো–অর্ডিনেটর জাহিন যাইমাহ্ কবির ও আব্দুল ইলা। তাঁরা একে একে লটারির মাধ্যমে দুই কুইজের বিজয়ীদের নাম বাছাই করেন।
Visit betsport.cv for more information.
দুটি কুইজের একটি ছিল ‘চিঠির ধাঁধা’। এটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর প্রথম আলোর পাতায়। উইটন ইন্টারন্যাশনাল স্কুলের সৌজন্যে আয়োজিত এই কুইজে ছিল সহজ কিছু শূন্যস্থান পূরণের ধাঁধা। শূন্যস্থান পূরণ করতে ব্যবহার করতে হয়েছে পরিচিত কিছু ছবির সাহায্য। যেমন কেকের ছবি দিয়ে বোঝানো হয়েছে জন্মদিন, আবার জ্বলন্ত মোমবাতির ছবি দিয়ে বোঝানো হয়েছে আলো। সহজ ও মজার এই ধাঁধার উত্তর খুঁজে নিয়ে কুপন কেটে নিজেদের নাম-ঠিকানাসহ পাঠিয়েছিল অনেক পাঠক।
ফাতেমা: স্বপ্ন হোক আকাশসমান‘চিঠির ধাঁধা’ কুইজে বিজয়ী হয়েছে ২১ জন। তাদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে একজন পাচ্ছে একটি ট্যাব। বাকি ২০ জনের প্রত্যেকে পাবে এক হাজার টাকার বই। পুরস্কারগুলো দিচ্ছে উইটন ইন্টারন্যাশনাল স্কুল।
অন্যদিকে কিশোর আলোর অক্টোবর সংখ্যায় ৬ অক্টোবর প্রকাশিত হয়েছিল ‘লাখ টাকার কুইজ’। এনভয় টেক্সটাইলস লিমিটেডের সৌজন্যে আয়োজিত এই কুইজের প্রশ্নগুলোও ছিল বেশ সহজ। যেমন ‘১ অক্টোবর ২০২৬ কিশোর আলোর কততম প্রতিষ্ঠাবার্ষিকী?’ কিংবা ‘ফুটবলে ফাউল হলে রেফারি কোন কার্ড দেখায়?’ এমন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কুইজে অংশ নিয়েছিল পাঠকেরা। কুপন কেটে নিজেদের নাম-ঠিকানাসহ উত্তর পাঠিয়েছিল তারা।
‘লাখ টাকার কুইজে’ বিজয়ী হয়েছে ২২ জন। প্রথম পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার হিসেবে একজন পাচ্ছে একটি ট্যাব। এ ছাড়া ২০ জনের প্রত্যেকে পাবে এক হাজার টাকার বই। এই কুইজের পুরস্কার দিচ্ছে এনভয় টেক্সটাইলস লিমিটেড।
বিজয়ীদের নাম প্রকাশ করা হবে কিশোর আলোর নভেম্বর সংখ্যায়।
কিশোর আলোর তুমুল তেরো