২০০ ফিল্ড অফিসার নেবে সাজিদা ফাউন্ডেশন, সুযোগ নারী ও বিশেষ চাহিদাসম্পন্নদের
· Prothom Alo

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সাজিদা ফাউন্ডেশন’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘সূচনা’ কর্মসূচির আওতায় ‘ফিল্ড অফিসার’ পদে ২০০ কর্মী নিয়োগ দেবে। ব্যাচেলর বা ডিগ্রি ও স্নাতকোত্তর (সম্মান) পাস প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর।
Visit extonnews.click for more information.
পদের নাম ও পদসংখ্যা
–পদের নাম: ফিল্ড অফিসার (সূচনা)
–পদসংখ্যা: ২০০
–শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর/ডিগ্রি অথবা স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা, দক্ষতা ও অন্যান্য শর্তাবলি
–বয়সসীমা: প্রার্থীর বয়স ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
–দেশের যেকোনো প্রত্যন্ত ও গ্রামীণ শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
–মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকতে হবে।
–মোটরসাইকেল চালনায় পারদর্শিতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
–আগ্রহী নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা হয়েছে।
আনসার–ভিডিপি ব্যাংকে ৬২ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদনপ্রধান দায়িত্বগুলো
মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ করা। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা। এ ছাড়া কেন্দ্র গঠন, সদস্যদের প্রশিক্ষণ প্রদান, ঋণের ফাইল প্রস্তুত, অফিস পর্যায়ে দৈনন্দিন হিসাব ও রেজিস্টার হালনাগাদ রাখার কাজ করতে হবে।
পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়–অধিদপ্তরে চাকরি, ১৩৫ পদের মধ্যে বেশি সাব-রেজিস্ট্রারেবেতনকাঠামো, সুবিধাগুলো ও স্থায়ীকরণ
–শিক্ষানবিশ সময়: ৬ মাস।
–মাসিক বেতন: শিক্ষানবিশ সময়ে সাকল্যে মাসিক বেতন ডিগ্রি পাস প্রার্থীদের জন্য ২২ হাজার ৫০০ টাকা এবং স্নাতক (সম্মান) পাস প্রার্থীদের জন্য ২৫ হাজার টাকা। সফলভাবে শিক্ষানবিশ সময় শেষে চাকরি স্থায়ীকরণের পরও বেতন একই থাকবে।
–অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমার সুবিধা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা দেওয়া হবে।
কর্মস্থল
–বাংলাদেশের যেকোনো স্থানে।
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে https://bdjobs.com/h/details/1548024?ln=1 এই লিংকে প্রবেশ করুন।
পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী