জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি ও কেমিক্যাল টেকনোলজিতে এমএসসি, আবেদন ১৭ ডিসেম্বর পর্যন্ত
· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগে এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল) প্রোগ্রাম ২০২৭ সালের শীতকালীন সেশনে ভর্তির আবেদন শুরু হয়েছে। এ প্রোগ্রামে ভর্তির জন্য ১৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
কারা আবেদন করতে পারবেন
Visit syntagm.co.za for more information.
রসায়ন/রাসায়নিক প্রযুক্তি/ফলিত রসায়ন/প্রাণ রসায়ন/শিল্প রসায়ন/ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (রসায়নসহ)/বায়োলজিক্যাল সায়েন্স (রসায়নসহ)/ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি/ফুড সায়েন্স (রসায়নসহ)/লেদার টেকনোলজি/টেক্সটাইল টেকনোলজি অথবা রসায়ন সংশ্লিষ্ট বিষয়ে তিন থেকে চার বছরের অনার্স (দুই বছরের পাস কোর্সের ক্ষেত্রে এক বছরের মাস্টার্স) অথবা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ–২.২৫ (৪-এর মধ্যে) থাকতে হবে অথবা দ্বিতীয় শ্রেণির ডিগ্রি থাকতে হবে।
নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ বাড়ল, চালু হচ্ছে নতুন যে ভিসাআবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ২১ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। বিভাগীয় অফিস থেকেও আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে একটি গুগল ফর্মের লিংক দেওয়া হয়েছে।
আবেদন ফি
অনলাইন আবেদনের ক্ষেত্রেও ফি ১ হাজার ৫০০ টাকা। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
মেরিন শিক্ষানবিশ কোর্সে ভর্তি, এসএসসি পাসেই আবেদনভর্তির সাক্ষাৎকার
ভর্তিসংক্রান্ত সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে। নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে। প্রোগ্রামটির মেয়াদ এক বছর বা দুই সেমিস্টার। কোর্স ফিতে ২০ শতাংশ ছাড়ের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রসায়ন বিভাগের ওয়েবপেজে পাওয়া যাবে।
ষষ্ঠ থেকে স্নাতকের শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান, যেভাবে আবেদন