চেহারায় আঘাতের চিহ্ন নিয়ে প্রতিবাদে সোচ্চার, নানা লুকে মুগ্ধ করা সম্ভাবনাময় অভিনেত্রীর কামব্যাক করাই এখন বড় চ্যালেঞ্জ
· Prothom Alo

কী সুন্দর মায়াময় মুখখানি! পর্দায় নানা চ্যালেঞ্জিং চরিত্রে ও পর্দার বাইরে সামাজিক মাধ্যম ও বিভিন্ন ইভেন্টে নানা লুকে মুগ্ধ করেছেন আমাদেরকে সম্ভাবনাময় অভিনেত্রী মেঘলা মুক্তা। অথচ গত আগস্ট মাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর এখন রিকভারির ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাঁর চেহারার ক্ষতি। মেঘলার ফেসবুক থেকে জানা যায়, নাক থেকে থুতনি পর্যন্ত মুখের অনেক অংশর সেলাই পড়েছে তাঁর। উপুড় হয়ে পড়ায় দাঁতও ভেঙেছে। এমনিতেই কাজ কম পান বলে আফসোস করে মেঘলা বলেন, এখন এই ক্ষতিগ্রস্ত মুখমণ্ডলের কারণে কামব্যাক করা নিয়ে আশঙ্কায় আছেন তিনি। সম্প্রতি মেঘলা একাই সড়কে দাঁড়িয়ে ব্যানার হাতে তাঁর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের বিচার চেয়ে নজরে আসেন সকলের। ফেসবুক লাইভেও জানিয়েছেন এ বিষয়ে তাঁর বক্তব্য ও অভিযোগ। একজন সাধারণ নাগরিক ও মেধাবী অভিনেত্রী হিসেবে মেঘলার এই কঠিন সময়ে তাঁর এই প্রতিবাদের প্রতি আমাদের সমর্থন থাকা অত্যন্ত জরুরি। ভক্ত ও সাধারণ নেটিজেনরা মেঘলার এই অবস্থার জন্য দায়ী ঘাতক গাড়িচালকের উপযুক্ত বিচার চেয়ে কমেন্ট করছেন তাঁর পোস্টগুলোতে। নিজেরাও শেয়ার দিচ্ছেন মেঘলার পোস্ট। সকল বিপদ ও প্রতিকূলতা কাটিয়ে মেঘলার ফিরে আসার অপেক্ষা এখন।
Visit sportbet.rodeo for more information.
আগস্ট মাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকেই এভাবে মাস্ক পরেই সামনে আসছেন মেঘলা মুক্তা সড়কে দাঁড়িয়ে এভাবেই প্রতিবাদ করেন তিনি সম্প্রতিক্ষতিগ্রস্ত চেহারা নিয়ে কামব্যাক করাটা খুব বড় চ্যালেঞ্জ এখন মেঘলার জন্য মেঘলার এই মায়াময় মুখখানি মুগ্ধ করেছে আমাদেরকে বারবার। এখানে তাঁকে দেখা যাচ্ছে সবুজ-সাদা লেহেঙ্গা আর রূপালি ঝুমকার লুকে তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এখানে পরেছেন স্প্যাগেটি স্ট্র্যাপের কালো শিয়ার টপ। তাতে সি গ্রিন সিকুইনের কারুকাজ। রূপালি সিকুইনের ব্যাকলেস হলটার মিনিড্রেসের সঙ্গে কালো হিলসে মেঘলা সাদাকালো ছবিতে থাই স্লিট ড্রেস আর হিল জুতায় আবেদন ছড়াচ্ছেন তিনি লাইম গ্রিন ফিউশনওয়্যারের সঙ্গে মেঘলাকে দেখা যাচ্ছে বিশাল চাঁদবালিতে ভেলভেটের কালো ক্রপড ফুলস্লিভ টপের সঙ্গে কালো ফ্রিঞ্জ দেওয়া টিয়ার্ড লং স্কার্টে মেঘলা কালো ক্যামিসোল টপ, ডিস্ট্রেসড জিনসের ক্যাজুয়াল দেখা যাচ্ছে তাঁকে ট্রাইবাল কে পপ স্টাইলের নিরীক্ষাধর্মী অলিভ আউটফিটের লুকে মেঘলা অফ হোয়াইট কামিজ আর বড় অক্সিডাইজড ঝুমকায় চোখ জুড়াচ্ছেন মেঘলা কালো স্কার্ট টপের সঙ্গে ডার্ক মুডের মেকওভার আর নজরকাড়া অক্সিডাইজড আফগান জুয়েলারি নজর কাড়ছে লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে লাল শাড়ি পরা এই মায়াবী মুখচ্ছবির মেঘলা দ্রুত ফিরে আসুন, এই কামনা সকলের।ছবি: ইন্সটাগ্রাম