‘চিল্লে-পাল্লা শুনে যায়ে দেখি, সবাই মিলে আরাফাতরে কুপাচ্ছে’

· Prothom Alo

নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরাফাত মোল্যা (৩৮)। তিনি দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে।

Visit esporist.org for more information.

পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে গতকাল সোমবার রাতে প্রতিপক্ষ কবির মোল্যার লোকজন এসে আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর বাড়ির পাশে আরাফাতকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আরাফাতের চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।

পরে স্থানীয় লোকজন আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরাফাতের সৎ–মা ঝুমুর বলেন, ‘চিল্লে-পাল্লা শুনে আমরা বাড়ি থেকে গিছি। যায়ে দেখি, কবিররা সবাই মিলে ওরে (আরাফাত) কুপাচ্ছে। কুপানোর পরে আরাফাতের আব্বা গেছেলো, তারেও কোপ দেছে, সে সরে যাওয়ার পর আরাফাতের আপন মারেও একটা বাড়ি দেছে। যারা মারছে তারা আরাফাতের বংশের চাচাতো ভাই। ওগের সাথে পূর্ব শত্রুতা ছেলো।’

হোসেন আলী, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক কারবারকে কেন্দ্র করে এলাকার কবির হোসেন নামে একজনের সঙ্গে আরাফাতের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি মামলা আছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী প্রথম আলোকে বলেন, ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক কারবারকে কেন্দ্র করে এলাকার কবির হোসেন নামে একজনের সঙ্গে আরাফাতের বিরোধ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি মামলা আছে।

Read full story at source