শরতের কাশফুলের শুভ্রতায় মুগ্ধ নগরবাসী

· Prothom Alo

শরৎকালের কোমল রোদে কাশফুলগুলো যেন আরও ঝলমল করছে। হালকা বাতাসে সারি সারি কাশফুল একসঙ্গে দুলছে। প্রকৃতির এই শুভ্র আয়োজন দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে বেড়াতে আসছেন এখানে। রাজধানীর ধুলা মাড়িয়ে অনেকেই এখন কাশফুল দেখতে ছুটছেন রাজধানীর আফতাবনগর। শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা আর মৃদু বাতাসে দুলতে থাকা শুভ্র কাশফুল প্রকৃতির অপরূপ সাজে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমীরা।

Visit betsport.cv for more information.

শরতের কোমল রোদে ঝলমল করছে সারি সারি কাশফুল, তার মধ্যে এক প্রকৃতিপ্রেমীহাতে কাশফুল নিয়ে দুই নারীর উদ্‌যাপন কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে কাশফুল ছুঁয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন এক দর্শনার্থীকাশফুলের শুভ্র মুগ্ধতায় মেতে উঠেছেন দর্শনার্থীরা কাশবনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন দর্শনার্থীরা

Read full story at source