দলের সঙ্গে আমিরাতে যাচ্ছেন না নাজমুল
· Prothom Alo

আইচি-নাগোয়া এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়ে দেড় বছর পর টি–টুয়েন্টি খেলার সুযোগ এসেছিল নাজমুল হোসেনের সামনে। কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় গেমসের মাঝপথেই দেশে ফিরে আসতে হয়েছে তাঁকে। গেমস শেষ হওয়ার আগে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বলেই দেশে ফিরিয়ে আনা হয় নাজমুলকে।
Visit asg-reflektory.pl for more information.
এশিয়ান গেমসের পর বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও পরে একটি তিন জাতি ওয়ানডে সিরিজ খেলবে; বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে যেটিতে তৃতীয় দল হিসেবে থাকবে জিম্বাবুয়ে। তার আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে ৯ অক্টোবর।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল যাবে আগামীকাল। তবে এখনো সুস্থ হয়ে ওঠেননি বলে দলের সঙ্গী হতে পারছেন না টেস্ট অধিনায়ক নাজমুল। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস অবশ্য জানিয়েছেন, আজ নাজমুলের কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়েছে। টেস্টের আগেই তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা তাঁদের। সে ক্ষেত্রে নাজমুল পরে দলের সঙ্গে যোগ দেবেন। ওদিকে এশিয়ান গেমসে থাকা টেস্ট দলের ক্রিকেটাররা ৩ অক্টোবর গেমস শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দল টেস্ট ও তিন জাতি সিরিজ খেলবে, এটি ঠিক থাকলেও চূড়ান্ত ছিল না ভেন্যু। আজ তা–ও চূড়ান্ত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটিও বাংলাদেশ খেলবে আবুধাবিতেই। ১৯ অক্টোবর আফগানিস্তান–জিম্বাবুয়ে ম্যাচও হবে সেখানে।
২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে শারজাতে। ২৩ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের ফাইনালও হবে এখানেই।
২৫ মিনিটে নাজমুলকে কী বললেন মাইক হাসি