ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলে কি আসলেই হাড় ভাঙার ঝুঁকি কমে?
· Prothom Alo

হাড় শক্ত রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডির পরিপূরক (সাপ্লিমেন্ট) গ্রহণ করেন অনেকে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এসব পরিপূরক ব্যবহারের প্রবণতা বেশি। তবে নতুন এক গবেষণা বলছে, অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণে হাড় ভাঙা কিংবা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি কমানোর উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
Visit betsport.cv for more information.
চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য বিএমজে-তে গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষকেরা ৬৯টি নিয়ন্ত্রিত গবেষণার তথ্য বিশ্লেষণ করেছেন। এসব গবেষণায় মোট ১ লাখ ৫৩ হাজার ৯০২ জন প্রাপ্তবয়স্ক অংশ নিয়েছিলেন।
ক্যালসিয়াম বা ভিটামিন ডি কতটা কাজ করে?
হাড় ভালো রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি গুরুত্বপূর্ণ। হাড়ের গঠনের প্রধান উপাদানগুলোর একটি ক্যালসিয়াম। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, হাড় সুস্থ রাখতে যা প্রয়োজন।
আগের বিভিন্ন গবেষণার পর্যালোচনায় দেখা গেছে, ক্যালসিয়াম বা ভিটামিন ডি এককভাবে গ্রহণ করলে হাড় ভাঙার ঝুঁকি কমে না। দুটি একসঙ্গে গ্রহণ করলে উপকার পাওয়া যায় কি না, সে বিষয়ে গবেষণার ফলও একরকম ছিল না।
একইভাবে ভিটামিন ডি গ্রহণ করলে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে কি না, তা নিয়েও অনিশ্চয়তা ছিল।
নতুন গবেষণায় দেখা যায়, ক্যালসিয়াম এককভাবে গ্রহণ করলে সামগ্রিকভাবে হাড় ভাঙার ঝুঁকিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয় নাএসব প্রশ্নের উত্তর পুরোপুরি পরিষ্কার না হলেও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি একসঙ্গে বা আলাদাভাবে গ্রহণের পরামর্শ অনেক চিকিৎসক, স্বাস্থ্য নির্দেশিকা ও নিয়ন্ত্রক সংস্থা দিয়ে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে এসব সাপ্লিমেন্ট ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কিন্তু নতুন গবেষণায় দেখা যায়, ক্যালসিয়াম এককভাবে গ্রহণ করলে সামগ্রিকভাবে হাড় ভাঙার ঝুঁকিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। ভিটামিন ডি এককভাবে গ্রহণের ক্ষেত্রেও একই ধরনের ফল পাওয়া গেছে। এমনকি ক্যালসিয়াম ও ভিটামিন ডি একসঙ্গে গ্রহণ করলেও হাড় ভাঙা কিংবা ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে উল্লেখযোগ্য উপকারের প্রমাণ মেলেনি।
গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বয়স, লিঙ্গ, আগে হাড় ভাঙার ইতিহাস, আগে পড়ে যাওয়ার ঘটনা এবং খাবার থেকে পাওয়া ক্যালসিয়ামের পরিমাণের মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। এসব বিষয় বিবেচনার পরও ফলাফলে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
সবার ক্ষেত্রে কি একই ফল?
গবেষকেরা বলছেন, এই ফলাফল সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য না–ও হতে পারে। বিশেষ করে নির্দিষ্ট ধরনের হাড়ের রোগে আক্রান্ত ব্যক্তি বা অস্টিওপোরোসিসের চিকিৎসা নিচ্ছেন, এমন মানুষের প্রয়োজন আলাদা হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত গ্রহণ করা কোনো সাপ্লিমেন্ট বন্ধ করা উচিত নয়।
গবেষণার লেখকেরা মনে করছেন, সবার জন্য নিয়মিত ক্যালসিয়াম বা ভিটামিন ডি গ্রহণের সুপারিশ নতুন করে বিবেচনা করা প্রয়োজন। হাড় ভাঙা ও ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও ঝুঁকির মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে।
ব্যায়ামের দিকেও নজর
গবেষণায় পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে ব্যায়ামের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে ভারসাম্য ও পেশির শক্তি বাড়ানোর ব্যায়াম শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করতে পারে। পাশাপাশি ঘরের ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
সূত্র: সায়েন্স ডেইলি
ওজন কমানোর ফুড সাপ্লিমেন্ট কি কার্যকর ও নিরাপদ?