রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথসভা

· Prothom Alo

শিখো–প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান এবং প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট সফল করতে যৌথ সাংগঠনিক সভা করেছে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৮ সেপ্টেম্বর এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব বণ্টন, সমন্বয় ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। রাজশাহী বন্ধুসভার সভাপতি সোহান রেজা বন্ধুদের উদ্দেশে দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Visit newsbetting.cv for more information.

রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথসভা।

প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা মুহম্মদ আবুল কালাম আজাদ বন্ধুদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি পরিকল্পিতভাবে দায়িত্ব পালনের পাশাপাশি বন্ধুসভার কার্যক্রমের মাধ্যমে নেতৃত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন।

উপস্থিত বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ, মতামত ও আন্তরিকতায় সভাটি হয়ে ওঠে প্রাণবন্ত। সবাই মিলে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে আসন্ন দুটি আয়োজন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

৩০ সেপ্টেম্বর রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট। পাশাপাশি ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এইচএসসি জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

সহসভাপতি, রাজশাহী বন্ধুসভা

Read full story at source