আপনার মুখের গড়ন অনুযায়ী চুলের বেণি কেমন হবে

· Prothom Alo

বিশ্ব ফ্যাশন ও সমকালীন তরুণীদের প্রতিদিনের স্টাইল স্টেটমেন্টেও এখন যুক্ত হয়েছে বেণি। আগে যেখানে এক বা দুই বেণি ছিল চেনা ফর্ম, এখন সেখানে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ, ডাচ, ফিশটেইল, ক্রাউন কিংবা বোহো স্টাইলের নানা আধুনিক রূপান্তর।

বেণি কেবল চুল সামলে রাখার কৌশলই নয়; সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপ্রকাশেরও এক শিল্প

বেণি কেবল চুল সামলে রাখার কৌশলই নয়; সংস্কৃতি, ঐতিহ্য আর আত্মপ্রকাশেরও এক শিল্প। প্রাচীন আফ্রিকার কর্নরো হেয়ার স্টাইল কিংবা বক্স ব্রেইডের খাঁজে জড়িয়ে থাকত গোত্রপরিচয় ও সামাজিক মর্যাদার চিহ্ন।

Visit casino-promo.biz for more information.

আর প্রাচীন মিসর ও রোমের অভিজাত নারীদের কাছে মুকুটের মতো পেঁচিয়ে রাখা জটিল বিন্যাসের বেণি ছিল ক্ষমতার প্রতীক। আমাদের বাংলায় বেণিরও আছে এক চিরায়ত রূপ। তেল-চকচকে ঘন কালো চুলের তিন ফালির আঁটসাঁট বিনুনি ছাড়া আবহমান বাঙালি নারীর রূপ যেন কল্পনাই করা যায় না।

বিশ্ব ফ্যাশন রানওয়ে ও সমকালীন তরুণীদের প্রতিদিনের স্টাইল স্টেটমেন্টেও এখন যুক্ত হয়েছে বেণি। আগে যেখানে এক বা দুই বেণি ছিল চেনা ফর্ম, এখন সেখানে জায়গা করে নিয়েছে ফ্রেঞ্চ, ডাচ, ফিশটেইল, ক্রাউন কিংবা বোহো স্টাইলের নানা আধুনিক রূপান্তর। পাশ্চাত্যের আধুনিক টেক্সচারের সঙ্গে প্রাচ্যের ঐতিহ্যের মেলবন্ধনে বেণি এখন একাধারে নস্টালজিক ও ট্রেন্ডি।

মুখের গড়ন অনুযায়ী বেণি

যেকোনো বেণির আসল সৌন্দর্য মুখের আকৃতির সঙ্গে সামঞ্জস্যের ওপর নির্ভর করে
  • যেকোনো বেণির আসল সৌন্দর্য মুখের আকৃতির সঙ্গে সামঞ্জস্যের ওপর নির্ভর করে।

  • ডিম্বাকৃতি বা ওভাল চেহারায় সব ধরনের বেণিই মানিয়ে যায়।

  • চারকোনা মুখে কাঁধের একপাশে নামিয়ে রাখা সাইড ফ্রেঞ্চ ব্রেইড মুখের তীক্ষ্ণ চোয়ালকে করে তোলে নরম ও কমনীয়।

গোল ও পানপাতা মুখের অধিকারীদের জন্য মাথার ওপরে মুকুটের মতো করে বাঁধা ‘ক্রাউন ব্রেইড’ দারুণ কার্যকর
  • গোল ও পানপাতা মুখের অধিকারীদের জন্য মাথার ওপরে মুকুটের মতো করে বাঁধা ‘ক্রাউন ব্রেইড’ দারুণ কার্যকর। কারণ, এটি মুখের আদলে এনে দেয় লম্বাটে ও ধারালো ভাব।

  • লম্বাটে চেহারার সঙ্গে টুইস্টেড স্পেস বান কিংবা দুই পাশের ঢিলেঢালা বোহো বেণি দারুণ ভারসাম্য তৈরি করে।

চুল কোঁকড়া করতে চাইলে কী করবেন

পোশাক, অনুষঙ্গ ও অনুষ্ঠানভেদে বেণি

অনুষ্ঠান ও পোশাকের ধরন বুঝেও বেণির উপস্থাপনে আনতে হয় ভিন্নতা

অনুষ্ঠান ও পোশাকের ধরন বুঝেও বেণির উপস্থাপনে আনতে হয় ভিন্নতা।

বিয়ের আসরে ঐতিহ্যবাহী জামদানি, বেনারসি কিংবা ভারী সিল্ক শাড়ির সঙ্গে মাথার ওপর সাজানো ক্রাউন আপডু, চোখে উইংড আইলাইনার আর গাঢ় লিপস্টিক তৈরি করে রাজকীয় আবহ।

উৎসবের দিনে নরম সুতি বা শিফন শাড়ির সঙ্গে কাঁধের এক পাশে আলতো টানে ঢিলে করা ফ্রেঞ্চ বেণি, কপালে ছোট টিপ আর স্নিগ্ধ মেকআপ এনে দিতে পারে ক্ল্যাসিক রূপ।

আবার বন্ধুদের আড্ডা কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাজুয়াল ডেনিম, টি-শার্ট ও ব্লেজারের সঙ্গে ডাচ পিগটেইলস বা বোহো বান যোগ করে আধুনিক সৌন্দর্য।

রঙিন ফিতা জড়িয়েও বেণিতে আনা যায় উৎসবের আবহ। ব্রেইডেড ক্রাউন স্টাইলের এই বেণিতে রঙিন ফিতার ব্যবহার সাজকে করেছে আকর্ষণীয়

বেণির নানা উপকারিতা

ফ্যাশনের পাশাপাশি বেণির ব্যবহারিক দিকও কিন্তু কম নয়

ফ্যাশনের পাশাপাশি বেণির ব্যবহারিক দিকও কিন্তু কম নয়। গরম বা আর্দ্র আবহাওয়ায় চুল ঘাম ও জটমুক্ত রাখতে বেণির বিকল্প নেই।

প্রতিদিনের ধুলাবালু, রোদ ও বাতাসের ক্ষতি থেকে চুলকে সুরক্ষিত রাখতে এটি দারুণ কাজ করে। তা ছাড়া রাতে চুলে আলতো করে বেণি বেঁধে ঘুমালে সকালে কোনো স্টাইলিং কিট ছাড়াই প্রাকৃতিকভাবে পাওয়া যায় চমৎকার সফট ওয়েভ বা ঢেউখেলানো চুল।

আভিজাত্য, সুরক্ষা আর সময়োপযোগী ফ্যাশনের মেলবন্ধনে বেণি তাই আজও অনন্য।

যে দুই ধরনের চুলের সাজ আগামীকাল করতে পারেন

Read full story at source