যাত্রীবাহী বগি রেখে এক কিলোমিটার একাই ছুটল ট্রেনের ইঞ্জিন

· Prothom Alo

দিনাজপুরের পার্বতীপুর থেকে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের যাত্রীবাহী সব বগি রেখে ইঞ্জিন (লোকোমোটিভ) একাই প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়। এতে লালমনিরহাট-পাটগ্রাম বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো থেমে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

Visit sportbet.rodeo for more information.

আজ রোববার সকাল ১০টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনাজপুরের পার্বতীপুর থেকে ছেড়ে আসা লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীগামী লোকাল ট্রেনটি তুষভান্ডার রেলস্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। ট্রেনের চালক (লোকোমোটিভ মাস্টার) বগি বিচ্ছিন্নের বিষয়টি টের না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় এক কিলোমিটার পথ সামনে চলে যান।

এ সময় মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো থেমে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের উভয় পাশে কয়েক শ দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও আঞ্চলিক যানবাহন আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শী আবুল হাশেম বলেন, লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেনের বগিগুলো থেমে থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ভ্যাপসা গরমের মধ্যে যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়।

তুষভান্ডার রেলস্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, ইঞ্জিনের সঙ্গে বগির অংশের সংযোগকারী হুক (কাপলিং) বিচ্ছিন্ন হয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়।

নতুন ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশে ছেড়ে যায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।

Read full story at source