কোনো ফুলে গন্ধ আছে কোনো ফুলে নেই, কেন
· Prothom Alo

ফুলের গন্ধের আকর্ষণে বিভিন্ন পোকামাকড় ফুলের চারপাশে ভিড় করে। তখন এদের গায়ে ফুলের রেণু লেগে যায়। এরপর ওরা যখন অন্য ফুলে যায়, তখন তাদের পাখা ও গায়ে লেগে থাকা রেণু সেখানে মিশে যায়। এভাবে ফুলের পরাগায়ন হয়, যা তাদের বংশ বিস্তারের জন্য প্রয়োজন। গন্ধ না থাকলে গাছের বংশ বিস্তার কঠিন হতো। যেসব ফুলের গন্ধ থাকে না, তাদের থাকে চোখ ধাঁধানো রং। সেই রঙের আকর্ষণে অনেক ফড়িং, প্রজাপতি ফুলে ফুলে ঘুরে ঘুরে পরাগায়নে সাহায্য করে। পাখিরা গন্ধ নিতে পারে না। তাই পাখিদের আকর্ষণ করার জন্য অনেক ফুল সুন্দর রঙের হয়।
অনেক সময় বাতাস ফুলের পরাগায়নে সাহায্য করে। ওই সব ফুলের গন্ধ বা রঙের তেমন প্রয়োজন পড়ে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে সব ফুলেরই গন্ধ থাকে।
Visit newsbetting.club for more information.
ফুলের গন্ধের আকর্ষণে বিভিন্ন পোকামাকড় ফুলের চারপাশে ভিড় করেতবে কোনো কোনো ফুলের গন্ধ মানুষ অনুভব করতে পারে না। ওই সব ফুলকে গন্ধহীন বলে ধরে নেওয়া হয়। বিবর্তনের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, যেসব ফুলের গন্ধ তাদের পরাগায়নে বেশি সহায়ক হয়েছে, সেগুলো সহজে বংশ বিস্তার করেছে এবং ওরা উদ্ভিদ জগতে স্থান করে নিয়েছে। অন্যদিকে যেসব ফুল তাদের আকর্ষণীয় রঙের সাহায্যে পরাগায়ন ও বংশ বিস্তারে বেশি সফল হয়েছে, ওদের আর গন্ধের জন্য অতিরিক্ত আয়োজন করতে হয়নি, তাদের টিকে থাকার জন্য শুধু চোখ ধাঁধানো রংই যথেষ্ট বিবেচিত হয়েছে।
ফুল ফোটার পেছনের বিজ্ঞান