দেশের ১২ জেলায় তাপপ্রবাহ
· Prothom Alo
আবার তাপপ্রবাহের কবলে পড়ল দেশ। আজ শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন তাপপ্রবাহ বয়ে যায়। মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আগামীকাল রোববারও দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়তে পারে। তখন তাপপ্রবাহ কমে আসতে পারে।
Visit xsportfeed.life for more information.
এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব বেশি হতে পারে ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে।
আজ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনা ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহা্বওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আগামীকাল ও পরদিন তাপপ্রবাহ থাকতে পারে। আগামীকাল তাপপ্রবাহের পরিধি কমে আসতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
আগামীকালও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরদিন সোমবার দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
সিলেটের সুরমা নদীতে পানি কমতে শুরু করেছে। নদীর তীরে বসে ছাতা টানিয়ে বড়শি দিয়ে মাছ শিকারে বসেছেন এক ব্যক্তি। চাঁদনীঘাট, সিলেট, ১৯ সেপ্টেম্বরমঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
এদিকে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি ঘনীভূত হতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
তারিফুল নেওয়াজ কবীর বলেন, সৃষ্ট হতে যাওয়া লঘুচাপটি পরবর্তী সময়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এর গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে পরবর্তী পূর্বাভাসগুলো পর্যবেক্ষণ করতে হবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।