চেলোপাড়ায় বাদ্যযন্ত্র তৈরির ব্যস্ততা
· Prothom Alo
খঞ্জন, মৃদঙ্গ, বাংলা ঢোল, তবলা, একতারা, সেতার, গিটার, হারমোনিয়াম—কী নেই এখানে! বগুড়া শহরের চেলোপাড়ায় বছরের পর বছর ধরে এসব বাদ্যযন্ত্র তৈরি ও মেরামত করে আসছেন কারিগরেরা। কাঠ, চামড়া আর তারের সঙ্গে নিপুণ হাতের কারুকাজে তৈরি হয় একেকটি বাদ্যযন্ত্র। নতুন যন্ত্র তৈরির পাশাপাশি পুরোনো যন্ত্রও মেরামত করেন কারিগরেরা। দুর্গাপূজা সামনে রেখে এখন তাঁদের ব্যস্ততা আরও বেড়েছে।
Visit playerbros.org for more information.
হারমোনিয়াম তৈরির জন্য কাঠ মসৃণ করছেন এই কারিগর কাঠের ফ্রেমে বসানো হচ্ছে হারমোনিয়ামের কি-বোর্ড কারখানায় বাদ্যযন্ত্র তৈরির কাজে ব্যস্ত দুই কারিগর হারমোনিয়ামের বিভিন্ন অংশ রং করার কাজ চলছেতবলা তৈরির কাজে ব্যস্ত এক কারিগর দুর্গাপূজা সামনে রেখে বেড়েছে ঢাক তৈরির ব্যস্ততা বাদ্যযন্ত্র তৈরির কাজে ব্যস্ত চেলোপাড়ার এক কারিগর নিপুণ হাতে মৃদঙ্গ (খোল) তৈরি করছেন এই কারিগর বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের বাদ্যযন্ত্র