সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর

· Prothom Alo

সিটি ব্যাংক পিএলসি তাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ (এফআইসিসি) টিমের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ’ পদে কর্মী নেওয়া হবে। প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

Visit h-doctor.club for more information.

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার—ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ক্লায়েন্ট কভারেজ।

সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মস্থল: ঢাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান ডিগ্রি।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ২ থেকে ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৬ থেকে ৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স–সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ইংরেজিতে ভালো দখল (বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগ), শক্তিশালী ফলোআপ ও সমন্বয় দক্ষতা, সম্পর্ক ব্যবস্থাপনা এবং এমএস অফিসে (এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট) পারদর্শিতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

প্রধান দায়িত্ব

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আলোচনায় নতুন তিন বিশ্ববিদ্যালয়ও

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এবং ট্রেড ফাইন্যান্স ব্যাংকিং কার্যক্রমে এফআইসিসি টিমকে সহায়তা করা। এলসি ইস্যুকারী ব্যাংকগুলোর কর্মকর্তাদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা ও নিয়মিত যোগাযোগ রাখা। সিটি ব্যাংকের হংকং সাবসিডিয়ারির (সিটি এইচকে) মাধ্যমে এলসি রুটিং, বিলের ব্যাংক স্বীকৃতি, মেয়াদান্তে বিল নিষ্পত্তি, ট্রেড ডকুমেন্ট সংগ্রহ ও সরবরাহ এবং সুইফট–সংক্রান্ত বিষয় সমন্বয় করা। বকেয়া বিল পর্যালোচনা করা এবং এফআইসিসি টিম ও সিটি এইচকেতে নিয়মিত প্রতিবেদন পাঠানো। গ্রাহক ও ব্যাংকের তথ্যের গোপনীয়তা রক্ষা করা।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা

আবেদনের বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।

আবেদনের শেষ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬।

Read full story at source