বোরহামের জার্সিতে আলো কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
· Prothom Alo

বোরহাম উড ক্লাবের ওয়েবসাইটে ম্যাচের প্রতিবেদনে একটি বাক্যেই খুব খুশি হতে পারেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। লিডস ইউনাইটেড অনূর্ধ্ব–২১ দলের বিপক্ষে বোরহামের ৫–২ গোলে জয়ের প্রতিবেদনে লেখা হয়েছে, ‘একাদশে প্রথম সুযোগ পেয়েই আলো কেড়ে নিলেন ফারহান আলী ওয়াহিদ।’
Visit biznow.biz for more information.
ফারহান কে, তা এত দিনে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জানা। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা হলেও ফারহান বাংলাদেশি বংশোদ্ভূত। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে চলতি মাসের শুরুতে ধারে ইংল্যান্ডে পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দেন এই লেফট উইঙ্গার। তার পর থেকে স্বাভাবিকভাবেই বোরহামের ওপর আলাদা নজর ছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।
গতকাল রাতে ন্যাশনাল লিগে ‘সি’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ মিডো পার্কে লিডসের অনূর্ধ্ব–২১ দলের মুখোমুখি হয় বোরহাম উড। ফারহান সেই ম্যাচে একটি গোল করেছেন এবং আরেকটি বানিয়ে দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে মাতেন অনেকেই। ৪১ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে বোরহামের হয়ে নিজের প্রথম গোলটি করেন ফারহান। এরপর প্রথমার্ধে যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের উৎসও ছিলেন ১৯ বছর বয়সী উইঙ্গার।
Farhaan Ali Wahid’s debut goal for Boreham Wood FC #OriginFoot #BangladeshFootball #FarhaanAliWahid pic.twitter.com/CJ9mXA2ghU
— Origin Foot (@OriginFoot_bd) August 18, 2026
তবে একক প্রচেষ্টায় ফারহানের ঝলক দেখানোর সেরা মুহূর্তটি আসে ম্যাচের ৮২ মিনিটে। সতীর্থের পাস পেয়ে মাঝ মাঠ থেকে দৌড় শুরু করেন ফারহান। দৌড়ের ওপরই লিডসের এক ডিফেন্ডারকে অসাধারণ পায়ের কাজে দুবার ফাঁকি দেন এবং তারপর ফারহানের শট দারুণ রিফ্লেক্সে ঠেকান লিডসের গোলকিপার কুক। সন্দেহ নেই গোলটি হলে নিশ্চিতভাবেই ফারহানকে নিয়ে আরও বেশি আলোচনা হতো।
বোরহাম উডের ওয়েবসাইটে এই ম্যাচে ফারহানের পারফরম্যান্স নিয়ে লেখা হয়, ‘প্রথম ম্যাচেই দারুণ চমক দেখালেন ফারহান আলী ওয়াহিদ। বল পায়ে তাঁর সাবলীল দৌড় ও কিছু বুদ্ধিদীপ্ত ছোট পাস ছিল দারুণ উপভোগ্য। কদাচিৎ বল হারালেও দ্রুত পুনরুদ্ধার করেন।’
ফুলহামের মূল দলে নয়, বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের ঠিকানা এবার বোরহাম উডফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেন। অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করে নিজের সামর্থ্যের জানান দেন। এরপর অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোল করেন।
What a Run by Farhaan Ali Wahid
— Origin Foot (@OriginFoot_bd) August 18, 2026
Almost scored a Banger #OriginFoot #BangladeshFootball #FarhaanAliWahid pic.twitter.com/5kfGRtnW3V
২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি সই করেন ফারহান। এরপর প্রিমিয়ার লিগ-২-এ অনূর্ধ্ব-২১ দলের হয়ে কাটান দুর্দান্ত একটি মৌসুম, ২১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি ৯টি গোলে সহায়তা করেন। এর মধ্যেই গত নভেম্বরে ফারহান নির্বাচিত হন প্রিমিয়ার লিগ-২-এর মাসের সেরা খেলোয়াড়ও। এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লিগের বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নেন। ধারে বোরহাম উডে যোগ দেওয়ার পর ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই থাকবেন ফারহান।