রোনালদোর নতুন বাড়িটি কি পর্তুগালের সবচেয়ে দামি
· Prothom Alo
১১ আগস্ট পর্তুগালের কাসকাইসে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করলেন ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাঁরা বিয়ে করেছেন নিজেদের নতুন বাড়ির লিভিং রুমে। ‘ভোগ’–এর একটি প্রতিবেদন বলছে, সাত বছর ধরে তৈরি হয়েছে রোনালদো–জর্জিনার এ নতুন বাড়ি। এদিকে ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট (এডি)’ ম্যাগাজিনের প্রতিবেদন বলছে, সম্ভবত এটিই পর্তুগালের সবচেয়ে দামি বাড়ির রেকর্ড গড়তে চলেছে। আসলেই কী তা–ই?
পর্তুগালের কাসকাইস উপকূলে অভিজাত কুইন্টা দা মারিনহা আবাসিক এলাকার প্রাসাদোপম এক বাড়ি কিনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। জুলাই মাসে নতুন বাড়ির চাবি হাতে পেয়েছেন তাঁরাবাড়িটি আপাতত রোনালদো ও তাঁর পরিবারের সামার হাউস (গ্রীষ্মকালীন অবকাশযাপনের বাড়ি) হিসেবে ব্যবহৃত হবে। ১১ আগস্ট এই বাড়িতে সমন্তানদের সামনে বিয়ে করেন রোনালদোরোনালদো সম্প্রতি এ বছরই ফুটবল থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর তারপর এই বাড়িতেই পাঁচ সন্তানকে নিয়ে পাকাপাকি থাকবেন। বিয়ের দিন বিশেষ ফটোশুটে বাড়ির পুলে জর্জিনা রদ্রিগেজস্প্যানিশ সাময়িকী ‘সেমানা’র তথ্য অনুযায়ী, প্রায় ৩ একর জায়গাজুড়ে নির্মিত দোতলা বাড়িটির আয়তন ৫৪ হাজার বর্গফুট। সমুদ্রের তীরে বলেই বাড়িটির জানালা খুললেই আটলান্টিক মহাসাগর দেখা যায়। বাড়ির স্থাপত্যে প্রাকৃতিক আলো, দিগন্তজোড়া দৃশ্য এবং খোলামেলাভাবে বিষয়গুলোয় গুরুত্ব দেওয়া হয়েছে। ছবিটি বাড়ির কাজ চলাকালে তোলানকশায় আধুনিক স্থাপত্য, ব্যক্তিগত গোপনীয়তা এবং চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশকে একসঙ্গে রাখা হয়েছে। বাড়িতে সুইমিংপুল দুটি, যার একটি ইনডোরে। সম্প্রতি বিয়ের ছবি ও ভিডিওতে পুলের কয়েক ঝলক সামনে এসেছে‘সেমানা’ সাময়িকীর সঙ্গে কথা বলা বিশেষজ্ঞদের মতে, বাড়িটির মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ ইউরো। টাকার হিসাবে যা ৩৫৩ কোটির বেশি। এই দাম সত্যি হলে এটি হবে পর্তুগালে ব্যক্তিমালিকানাধীন সবচেয়ে দামি বাড়ি। পর্তুগালের অন্যতম আকর্ষণীয় উপকূলীয় এলাকায় এমন অবস্থানও বাড়িটিকে বিশেষ করে তুলেছে। বিয়ের দিন বাড়ির জিমে রোনালদো ও জর্জিনাবাড়িটির মূল্য নির্ধারণে শুধু এর বিশাল আয়তনই বিবেচনায় নেওয়া হয়নি। দেশটির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় এর অবস্থান, নির্মাণে ব্যবহৃত উন্নতমানের উপকরণ এবং বাড়িটির বিশেষ বিশেষ সুবিধাও এর মূল্য বাড়িয়েছেঅবশেষে বিয়ে করলেন রোনালদো ও জর্জিনা, কোথায় হলো অনুষ্ঠান?বাড়ির বাইরে চমৎকার বাগান। নিচে আছে বিশাল এলাকাজুড়ে গ্যারেজ। এই গ্যারেজে রোনালদোর বর্তমান সংগ্রহে থাকা সব গাড়ি রাখার পরেও ভবিষ্যতে কেনা গাড়িগুলোও রাখা যাবে বলে জানা যায়। বিয়ের দিন ফটোশুটে জর্জিনাকে দেখা গেল সেই গ্যারেজের পাশে বসে পোজ দিতে, অন্য ছবিতে পোষ্যদের সঙ্গে বাগানঘেরা পুলপাড়েবাড়িটি একেবারেই অনন্য নকশায় তৈরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে আর দশটা বাড়ির সঙ্গে এর সরাসরি তুলনা করা কঠিন এবং এর সঠিক মূল্য নির্ধারণও সহজ নয়। সাম্প্রতিক বছরগুলোয় সাবেক এই জেলেপল্লি (কাসকাইস) ধনীদের কাছে আধুনিক স্থাপত্য ও সমুদ্রতীরবর্তী জীবনযাপনের জন্য জনপ্রিয় এক গন্তব্যে পরিণত হয়েছেকাসকাইসকে তারকাখ্যাতি ও ধনীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে বেশ কিছু বিষয়। এর মধ্যে আছে লিসবনের কাছাকাছি অবস্থান, প্রাকৃতিক সংরক্ষিত এলাকা, বেশ কিছু গলফ কোর্স এবং বিলাসবহুল আবাসনে জমজমাটরোনালদোর বাড়ির ভেতরে আছে আধুনিক সরঞ্জামসহ জিম, স্পা ও সিনেমা দেখার জন্য আলাদা কক্ষ। বিশাল সবুজ বাগান বাড়িটিকে আরও রহস্যময় করে তুলেছে। রোনালদো–জর্জিনা সম্ভবত নিরিবিলি ও অভিজাত পরিবেশের কারণেই এই এলাকা বেছে নিয়েছেন বলে অনেকের ধারণাসূত্র: ভোগ, এডি ও সেমানা
Visit syntagm.co.za for more information.
রোনালদো ও জর্জিনা কেন ড্রয়িংরুমে বিয়ে করলেন, ‘ভোগ’কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরও যা জানালেন