প্রথম ৩০ টেস্টে শূন্য জয়, সর্বশেষ ১০ টেস্টে চার—বদলে যাওয়ার এই গল্প বাংলাদেশের

· Prothom Alo

সর্বশেষ ৪৫ টেস্টে ১০ জয়।
সর্বশেষ ১৭ টেস্টে ৬ জয়।
সর্বশেষ ১০ টেস্টে ৪ জয়।

Visit sport-tr.bet for more information.

প্রতিপক্ষের মাঠে বাংলাদেশের টেস্ট জয়ের এই পরিসংখ্যানই বলে দেয় লাল বলের ক্রিকেটে বাংলাদেশ শুধু এগোচ্ছেই; অথচ শুরুতে কী দুরবস্থাই না ছিল! ‘মিনোজ’ তকমাটা পাকাপাকিভাবেই সেটে গিয়েছিল বাংলাদেশের নামের আগে। অবস্থা এমনই ছিল যে ক্রিকইনফোর মতো ক্রিকেট পোর্টালে লেখা হতো ‘এই পরিসংখ্যান বাংলাদেশের ম্যাচ বাদ দিয়ে’!

তাদের আর দোষ কী! বাংলাদেশের টেস্ট খেলতে নামা মানেই যে ছিল অবধারিত হার। ২০০৫ সালে দেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশের ঘরের বাইরে প্রথম টেস্ট জেতে ২০০৯ সালে বিদ্রোহে হীনবল হয়ে পড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই জয়ের আগে প্রতিপক্ষের মাঠে খেলা ৩০ ম্যাচে জয়শূন্য বাংলাদেশ ২৮টিতেই হেরেছিল। ড্র করতে পেরেছিল মাত্র ২টি টেস্টে। এর একটি ছিল আবার বৃষ্টির সৌজন্যে পাওয়া উপহার।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশের বাইরে প্রথম টেস্ট জেতে বাংলাদেশ

সেই বাংলাদেশ এবার জয় করে ফেলল ডাউনআন্ডারও। যে অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারানোটা এখনো বড় অর্জন সফরকারী দলের জন্য, সেই অস্ট্রেলিয়াকে ডারউইনে কী দাপটের সঙ্গেই না হারাল বাংলাদেশ। মাত্র তৃতীয় চেষ্টাতেই অস্ট্রেলিয়া জয় করা বাংলাদেশ টেস্ট জিততে পারেনি তিনটি দেশে।

সেই তিন দেশের নাম ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ইংল্যান্ডে চার টেস্টেই হারা বাংলাদেশ ক্রিকেটের আদিভূমিতে সর্বশেষ খেলেছে ২০১০ সালে। আগামী বছর আবার টেস্ট খেলতে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। প্রথম জয়টা কি আসবে?

ডারউইনে বাংলাদেশের ইতিহাস, চার দিনেই টেস্ট জয়

প্রতিবেশী ভারতে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় পরিসংখ্যানটা আটে আট হার।

দেশের বাইরে বাংলাদেশ টেস্ট জিতেছে ছয়টি দেশে—ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। এদের মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডে একটা সময় বাংলাদেশের টেস্ট খেলা মানেই ছিল বড় হার।

২০২৪ সালে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে ধবলধোলাই করে বাংলাদেশ

বাংলাদেশ দেশের বাইরে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১২ ম্যাচে ৩টি। পাকিস্তান ও জিম্বাবুয়েতে দুটি করে। একটি করে জয় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় টেস্ট জিতেছে তৃতীয় ম্যাচেই। বাংলাদেশ তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজেও। পাকিস্তানে বাংলাদেশের প্রথম টেস্ট জয় ষষ্ঠ ম্যাচে। জিম্বাবুয়েতে প্রথম জয়টা এসেছে সপ্তম ম্যাচে। নিউজিল্যান্ডে দশম ম্যাচে। প্রথম জয় পেতে সবচেয়ে বেশি ১২ ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কায়।

দেশের বাইরে টেস্টে বাংলাদেশ

যে রেকর্ডে শুধু ইংল্যান্ডের পেছনে বাংলাদেশ ও হাসান-মিরাজ-নাজমুলের কীর্তি

Read full story at source