সুইমিংপুলে পরী, ফারিণের 'পাপি লাভ', এদিকে ঢাউস গদিতে চিল করছেন প্রভা

· Prothom Alo

তারকাদের মধ্যে একেকজন একেকভাবে আনন্দ সময় খুঁজে নেন ব্যস্ততার মাঝেই। আর তেমনই কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী পরীমনি, তাসনিয়া ফারিণ ও সাদিয়া জাহান প্রভা। পরীমনি সব ঝুটঝামেলা ভুলেছেন সুইমিং পুলের জলকেলিতে। সফট টয়ের মতো আদুরে কুকুরছানাগুলোর সঙ্গে হাস্যোজ্জ্বল তাসনিয়া ফারিণের এক্সপ্রেশনে ফুটে উঠেছে 'পাপি লাভ'। এদিকে ভ্রমণপ্রিয় সাদিয়া জাহান প্রভা থাইল্যান্ডে চিল করছেন ঢাউস গদিতে বসে। তাঁদের এই আরাম-আরাম আর আনন্দময় মুহূর্তগুলো ছুঁয়ে যাচ্ছে সবাইকে।

Visit esporist.com for more information.

জিওমেট্রিক প্রিন্টের মনোকিনিতে সুইমিং পুলে সময় কাটাচ্ছেন পরীমনি ব্যাকলেস লুকে আকর্ষণীয় পরীর চুলে কাঠগোলাপ ফুল গোঁজানিজের মতো করে এভাবে পুলের পানিতে রিল্যাক্স করে ঝুটঝামেলাকে সাইডলাইনে রাখছেন পরী। আর সে ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে সফট টয়ের মতো বিশাল রোমশ সাদা কুকুরছানাকে কাডল করতে গিয়ে তাসনিয়া ফারিণের খুশি যেন আর ধরে না। থাইল্যান্ডে গিয়ে এই পাপি লাভ মুহূর্তগুলো শেয়ার করেছেন পশুপ্রেমী ফারিণ এসময় তিনি পরেছেন কালো ফুলস্লিভ টপ, কালো লং স্কার্ট আর গলায় সাদা-কালো স্কার্ফ থাইল্যান্ডের বিখ্যাত রেস্তোরাঁ ও লুকিং পয়েন্ট রুফ সামুইয়ের প্রান্তে চিল করছেন সাদিয়া জাহান প্রভা এই সময় তাঁকে ব্রাউন লেদার কভারের এক ঢাউস গদিতে বসে থাকতে দেখা যায়। অনেকটা বিন ব্যাগের মতোই এটি।এই ভ্যাকেশন লুকে খোলা চুলের সঙ্গে নীল ফুলেল প্রিন্টের সাদা ড্রেস বেছে নিয়েছেন প্রভা

ছবি: ইন্সটাগ্রাম

Read full story at source