বিশ্বকাপের টিকিট পেল আফগানিস্তান, বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে

· Prothom Alo

ফুটবলে যেমন ইতালি, ক্রিকেটে তেমনি ওয়েস্ট ইন্ডিজ।

Visit bettingx.club for more information.

ইতালি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সর্বশেষ তিনটি বিশ্বকাপে বাছাইপর্বের ‘পরীক্ষা’য় ফেল করেছে। ওয়েস্ট ইন্ডিজও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার পথ হারিয়ে এবার নিয়ে টানা তৃতীয়বারের মতো তারা নেমে গেল বাছাইপর্বে।

বেলফাস্টে গতকাল রাতে আফগানিস্তান–আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের পর এ ভাগ্য নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজকে এখন বাছাইপর্বের পরীক্ষায় ‘পাস’ করতে হবে। এ পরিস্থিতি অবশ্য তাদের জন্য নতুন নয়। ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাছাই খেলতে হয় ক্যারিবিয়ানদের। ’১৯–এর বাছাইপর্ব উতরে মূল পর্বে উঠলেও ’২৩–এ আটকে গিয়েছিল।

আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। ৫০ ওভারের বিশ্বকাপে এ নিয়ে টানা চতুর্থবার খেলবে দলটি।

২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরে। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তান বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল।

৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ দুটি ম্যাচ জিতলেও তাদের পক্ষে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠা সম্ভব হবে না। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বাছাইপর্বের কঠিন লড়াই পার করে মূল পর্বের টিকিট কাটতে হবে ক্যারিবিয়ানদের।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া

২০২৩ বিশ্বকাপের বাছাইপর্বে সুপার সিক্সে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের কাছে হারে ওয়েস্ট ইন্ডিজ। পরে স্কটল্যান্ডের বিপক্ষে হারে নিশ্চিত হয় তাদের বিশ্বকাপ-স্বপ্নের অপমৃত্যু। সেবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। এর জের ধরেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতেও জায়গা মেলেনি তাদের।

পেসারদের নেতা তাসকিন কতটা পারবেন অস্ট্রেলিয়ায়

২০২৭ বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক এখনো ঠিক হয়নি। এবার বাছাইপর্বে চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দলকে লড়াই করতে হবে ‘সুপার সিরিজ’ নামের প্রথম রাউন্ডে। তিনটি দেশের এই সিরিজ থেকে শীর্ষ দল পৌঁছাবে দ্বিতীয় রাউন্ডে।

বাছাইপর্বে অংশ নেবে চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের সহ-আয়োজকের বাইরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দুই পূর্ণাঙ্গ সদস্যদেশ (আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ), বিশ্বকাপ লিগ-২ থেকে আসা শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে আসা শীর্ষ চার দল।

সময়টা ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের

এই প্লে-অফ টুর্নামেন্টে মুখোমুখি হবে লিগ-২-এর তলানির চার দল এবং ক্রিকেটের তৃতীয় বিভাগ হিসেবে পরিচিত ‘চ্যালেঞ্জ লিগ’-এর চার দল। এখনো ফরম্যাট চূড়ান্ত না হলেও আট দলের প্লে-অফ থেকে সেরা চার দল শেষ পর্যন্ত বিশ্বকাপের বাছাইপর্বে খেলার টিকিট পাবে।

চ্যালেঞ্জ লিগে ছয়টি করে দল নিয়ে মোট ১২টি দল দুটি পুলে ভাগ হয়ে লড়বে, যেখানে পুরো চক্রজুড়ে একেকটি দল তিনটি করে রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলবে। প্রতি পুলের শীর্ষ দুটি দল সরাসরি জায়গা করে নেবে বিশ্বকাপ বাছাইপর্বে প্লে-অফে।

আফগানিস্তানের টিকিট কাটলেন রশিদ খান

বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। তাড়া করতে নেমে ৩৬ ওভার শেষে ১৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। কিন্তু এক প্রান্ত আগলে ৩৭ রানের অমূল্য এক অপরাজিত ইনিংসে আফগানিস্তানকে ৩ উইকেটে জেতান রশিদ খান। ৭১ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। তবে ৪৪ রানে ৩ উইকেট নেওয়া লেগ স্পিনার রশিদই ম্যাচসেরাও। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান।

শেষ দিকে দারুণ এক ইনিংসে দলকে জেতান রশিদ খান

বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে আগেই ছিটকে গেছে আয়ারল্যান্ড। লড়াইয়ে টিকে থাকতে সিরিজ ৫–০ ব্যবধানে জিততে হতো তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পরই তাঁরা বিশ্বকাপে সরাসরি খেলার দৌড় থেকে ছিটকে পড়ে।

আইসিসির আচরণে ক্ষুব্ধ সহযোগী দেশগুলো

Read full story at source