আইপিএলের মূল্য এখন আড়াই লাখ কোটি টাকা
· Prothom Alo

আইপিএল বিশ্বের সবচেয়ে দামি টি–টুয়েন্টি লিগ—এটা পুরোনো খবর। নতুন খবর হলো, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ২০ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৫১ হাজার কোটি টাকার বেশি।
Visit newssport.cv for more information.
যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০০৮ সালে যাত্রা শুরু করা ভারতের টুর্নামেন্ট শুরু থেকেই বিশ্বের সেরা ক্রিকেটারদের আকর্ষণ করে আসছে। সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং ও ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ—এসবের ওপর দাঁড়িয়ে আইপিএলের বাণিজ্যিক মডেল।
চলতি বছরের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা বদল বড় বিনিয়োগকারীদের কাছে আইপিএলের আকর্ষণ আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিগুলোর বাজারমূল্য কতটা বেশি, সেটিও সামনে এসেছে।
ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ ও টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম গত মার্চে লিগ রেকর্ড ১৭৮ কোটি ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেওয়ার ঘোষণা দেয়। পরে মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১৬৫ কোটি ডলারে রাজস্থান রয়্যালস কেনার ঘোষণা দেয়।
আইপিএল ট্রফিআইপিএলের ব্যবসায়িক মূল্য বাড়া নিয়ে হুলিহান লোকির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজারি বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগ বেড়েছে এবং লিগের বাণিজ্যিক পরিসরও ক্রমে বড় ও বৈচিত্র্যময় হচ্ছে।’
১৫ বছর বয়সী সূর্যবংশী র্যাঙ্কিংয়ে এগোলেন ২৩০ ধাপতাঁর ভাষায়, খেলাধুলা, গণমাধ্যম ও ভোক্তাবাজারের এক অনন্য মিলনমঞ্চ আইপিএল। শক্তিশালী রাজস্ব, নিয়ন্ত্রিত ব্যয় এবং বিশ্বজুড়ে বাড়তে থাকা দর্শকসংখ্যা লিগটির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে আইপিএলের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্য ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১২ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে লিগের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
পাকিস্তানকে হারিয়ে সোবার্সকে জন্মদিনের উপহার ওয়েস্ট ইন্ডিজের