নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, এসএসসি–এইচএসসিতে সব বিষয়ে এ প্লাসে সরাসরি আইএসএসবি

· Prothom Alo

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭–এ (২য় গ্রুপ) ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই আইএসএসবিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

২০২৬ সালের এইচএসসি/সমমান পরীক্ষার প্রার্থীগণও আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ আগস্ট ২০২৬।

Visit playerbros.org for more information.

চাকরির বিবরণ

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ–৫.০০ অন্যটিতে ন্যূনতম জিপিএ–৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/ সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ–৫.০০ অন্যটিতে ন্যূনতম জিপিএ–৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ: উচ্চতা ১৬২.৫ সে.মি. (৫'-৪"), ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৭৬ সে.মি. (৩০") সম্প্রসারিত ৮১ সে.মি. (৩২)।

মহিলা: ১৫৫ সে.মি. (৫'-১"), ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৭১ সে.মি. (২৮") সম্প্রসারিত ৭৬ সে.মি. (৩০")।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬.৫ থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

বেতন ও ভাতা:

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন।

বিজিবিতে অসামরিক পদে বড় নিয়োগ, পদ ১৭৪

অযোগ্যতা

১. সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে।

২. আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট/ একবার প্রতাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।

৪. যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে।

আবেদনের নিয়ম

আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page–এর বাঁ পাশে APPLY NOW–এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে।

বদলে যাওয়া চাকরি–সংস্কৃতি: কর্মীর আস্থা ও দক্ষতায়ই টিকবে প্রতিষ্ঠান

আবেদন ফি

১০০ টাকা। অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০২৬

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর ২০২৬–এর শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি, পতেঙ্গা, চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়

ইস্টার্ন ব্যাংক নেবে ট্রেইনি রিলেশনশিপ অফিসার, বেতন ৩১ হাজার টাকা

Read full story at source