শাকিরা, টম ক্রুজ থেকে বিটিএস—বিশ্বকাপের ফাইনালে আলো ছড়ালেন কারা

· Prothom Alo

গতকাল রাতে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে এবারের ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। খেলার আগে মাঝবিরতিতে এবারের আসর ছিল তারকাময়। গ্যালারিতেও হাজির ছিলেন হলিউড তারকা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বিস্তারিত—

Visit biznow.biz for more information.

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নজিরবিহীন এক হাফটাইম শো। পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার এবং কে-পপ সুপার গ্রুপ বিটিএসের পরিবেশনায় জমে ওঠে পুরো স্টেডিয়াম। অনেকে এ আয়োজনকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপার বোল হাফটাইম শোর সঙ্গেও তুলনা করছেন। রয়টার্সহাফটাইমে ম্যাডোনা তাঁর জনপ্রিয় গান ‘মিউজিক’ পরিবেশন করেন। স্টেডিয়ামের নিচের টানেল থেকে নাটকীয়ভাবে তাঁর মঞ্চে ওঠা দর্শকদের চমকে দেয়। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনিও। রয়টার্সটুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করা কলম্বিয়ার পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় আবারও একই মঞ্চে দর্শকদের মাতিয়ে তোলেন। রয়টার্সঅন্যদিকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করে তিন বছরের বিরতির পর আবার একসঙ্গে বিশ্বমঞ্চে পারফর্ম করে। তাদের পরিবেশনা ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। রয়টার্সমঞ্চে বিটিএস। এএফপি মঞ্চে বিটিএস। এএফপি গিটার হাতে মঞ্চে ওঠেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার। রঙিন আলোকসজ্জা, আতশবাজি ও বিশাল মঞ্চসজ্জায় পুরো স্টেডিয়াম উৎসবের রূপ নেয়। রয়টার্সকাইলি জেনার ও তাঁর সঙ্গী টিমোথি শ্যালামে। ফাইনাল দেখতে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন হলিউড ও সংগীতজগতের বহু পরিচিত মুখ। বিয়ন্সে ও জে-জেড, অভিনেত্রী আনিয়া টেইলর-জয় ও তাঁর স্বামী ম্যালকম ম্যাকরে, জেসিকা আলবা, ড্যানি রামিরেজ, ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যামসহ আরও অনেক তারকা ম্যাচ উপভোগ করেন। এএফপিছিলেন অভিনেতা ম্যাট ডেমন ও তাঁর স্ত্রী লুসিয়ানা বোজান বারোসো। এদিন লুসিয়ানা হাজির হন আর্জেন্টিনার জার্সি পরে। গ্যালারিতে ম্যাট ডেমনকে দেখে অনেকে রসিকতা করে অন্তর্জালে লিখেছেন, ‘যাক, অডিসিয়ুস তাহলে এবার ঘরে ফিরেছে।’ এটা সদ্য মুক্তি পাওয়া ‘দ্য অডিসি’ সিনেমায় অভিনয় করা ডেমনের চরিত্রের সঙ্গে মিলিয়ে বলা, সেটা বলার অপেক্ষা রাখে না। ভিডিও থেকেখেলা শুরুর আগে সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার হাডসন। রয়টার্স এরপর মঞ্চে উঠে অভিনেতা টম ক্রুজ ফুটবলের ঐক্যের শক্তি নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে আমরা মহত্ত্বের সাক্ষী হয়েছি এবং আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছি। ফুটবল এমন একটি ভাষা, যার কোনো শব্দ নেই, কিন্তু যা মানুষকে একত্র করে।’ এএফপিআর্জেন্টিনা জিতলে বিয়ে? পরীমনি বললেন, ‘মুসিবতে আছি’এদিন ফাইনাল দেখতে হাজির ছিলেন দক্ষিণ ভারতীয় তারকা মোহনলাল। এখন ‘দৃশ্যম ৩’ সিনেমা দিয়ে আলোচনায় তিনি। অভিনেতার এক্স থেকে

Read full story at source