আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির নাম ঘোষণা: কে এই ভিনচিচ

· Prothom Alo

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই রেফারি।

ফিফা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। মাঠে ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তাঁরই স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।

Visit moryak.biz for more information.

কে এই ভিনচিচ

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকে দেড় দশক ধরে ইউরোপ ও আন্তর্জাতিক অঙ্গনের বড় প্রতিযোগিতায় রেফারিং করে আসছেন ভিনচিচ। ক্লাব ফুটবলে ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ডের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের বাঁশি ছিল তাঁর হাতে।

এবারের আসরে ব্রাজিল–মরক্কো ম্যাচ পরিচালনা করেছিলেন স্লাভকো ভিনচিচ

ফিফা বিশ্বকাপে ভিনচিচের অভিষেক ২০২২ সালে কাতারে। সেবার দুটি ম্যাচ পরিচালনার পর এবার ২০২৬ আসরে এরই মধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান–আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ ছিল তাঁর দায়িত্বে। সব মিলিয়ে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল হবে তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ ম্যাচ এবং চলতি আসরের চতুর্থ।

মেসির ম্যাচে ভিনচিচ

এখন পর্যন্ত মাত্র একবারই আর্জেন্টিনা ম্যাচে দেখা গেছে ভিনচিচকে। সেটি ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে। সেই ম্যাচে ২-১ গোলে হেরে ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড হারিয়েছিল লিওনেল মেসির দল।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে রেফারি ছিলেন ভিনচিচ

ম্যাচের সপ্তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য পেনাল্টি দিয়েছিলেন ভিনচিচ, যেখান থেকে গোল করেছিলেন মেসি। ম্যাচটিতে সৌদি আরবের ছয় খেলোয়াড় হলুদ কার্ড দেখলেও আর্জেন্টিনার কেউ দেখেননি।

স্পেনের ম্যাচে ভিনচিচ

স্পেনের সঙ্গে ভিনচিচের পরিচয় বেশ পুরোনো। ২০১৭ সালে কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু। এরপর ২০২০ ইউরোয় স্পেন-সুইডেন ম্যাচ এবং ২০২৩ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে স্পেন-ইতালি ম্যাচও পরিচালনা করেন তিনি।

লামিনে ইয়ামালের সঙ্গেও ভিনচিচের দুটি স্মরণীয় ম্যাচ আছে। ২০২৪ ইউরোয় ইতালির বিপক্ষে স্পেনের ১-০ ব্যবধানে জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচের বাঁশি ছিল ভিনচিচের হাতে। ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচেই দুর্দান্ত দূরপাল্লার গোলে আলোচনায় এসেছিলেন ইয়ামাল।

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়

Read full story at source