সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
· Prothom Alo

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
Visit een-wit.pl for more information.
মারা যাওয়া শিশুর নাম ইসমাইল হোসেন। সে ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বন্যার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। এরপর সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।