বিকেএসপিতে স্নাতক কোর্সে ক্রিকেটে ভর্তি, আবেদন শেষ ৩০ জুলাই
· Prothom Alo

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (প্রস্তাবিত ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) কোর্সে ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ কোছে। এ শিক্ষাবর্ষে ক্রিকেট বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ৩০ জুলাই পর্যন্ত।
Visit asg-reflektory.pl for more information.
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীরা আবাসিক অথবা অনাবাসিক—উভয় ব্যবস্থায় অধ্যয়নের সুযোগ পাবেন।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে স্বীকৃত সব শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানবিক, ব্যবসায় শিক্ষা, এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট), ডিপ্লোমা-ইন-কমার্স শাখার শিক্ষার্থীদের ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০ এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০ থাকতে হবে। পাশাপাশি দুই পরীক্ষায় গড় জিপিএ কমপক্ষে ৪.৫ হতে হবে।
অন্যদিকে বিজ্ঞান ও এইচএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.২৫, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০ এবং দুই পরীক্ষায় গড় জিপিএ কমপক্ষে ৪.৭৫ থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীকে ক্রিকেটে জাতীয়, বিভাগীয়, ঢাকা লিগের প্রথম বা দ্বিতীয় বিভাগ অথবা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
জার্মানিতে পড়তে কোন কোন পরীক্ষা প্রয়োজন, জেনে নিন ২০২৬ সালের নিয়মভর্তি পরীক্ষা কবে—
ভর্তি পরীক্ষা আগামী ৯ আগস্ট সকাল ৯টায় বিকেএসপি, জিরানী, সাভারে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানে ৩০ নম্বর এবং ক্রীড়া মেধা যাচাইয়ে ৭০ নম্বর থাকবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতেও নির্ধারিত নম্বর যোগ করা হবে।
অস্ট্রেলিয়ায় পড়াশোনা আরও ব্যয়বহুল হচ্ছে, ভিসাসহ যে যে ফি বাড়ছেআবেদনে যে যে সনদ ও কাগজ প্রয়োজন—
অনলাইন আবেদনের সময় এসএসসি ও এইচএসসির মার্কশিট, প্রশংসাপত্র, খেলার অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে। ভর্তি পরীক্ষার দিন অনলাইন নিবন্ধনের প্রিন্ট কপি, সদ্য তোলা ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় সনদের ফটোকপি জমা দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীকে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সঙ্গে আনতে হবে।
ভর্তি পরীক্ষার ফল আগামী ২০ আগস্ট বিকেএসপির ওয়েবসাইটে (https://bksp.gov.bd–তে ক্লিক) প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজআবেদন ফি কত—
আবেদন ফি এক হাজার টাকা। অনলাইনে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশনে গিয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আবেদন ২০২৬ নির্বাচন করে ফরম পূরণ, সাবমিট, পেমেন্ট, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট সম্পন্ন করতে হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে (https://bksp.gov.bd এখানে ক্লিক) করুন।