আকর্ষণীয় ব্যক্তিত্বদের ৭টি ‘মাইক্রো হ্যাবিট’
· Prothom Alo
আকর্ষণীয় হওয়া মানেই নিখুঁত চেহারা বা দামি পোশাক নয়। বরং অনেক সময় এটি নির্ভর করে ছোট ছোট কিছু দৈনন্দিন অভ্যাসের ওপর, যা একজন ব্যক্তিকে আরও সতেজ, আত্মবিশ্বাসী ও পরিপাটি দেখাতে সাহায্য করে। আকর্ষণীয় ব্যক্তিদের এমনই কয়েকটি অভ্যাস তুলে ধরা হলো।
Visit mchezo.co.za for more information.
আকর্ষণীয় ব্যক্তিরা প্রায়ই নিজেদের চেহারা বা স্টাইলে ছোটখাটো পরিবর্তন আনেন১. নিজেকে মাঝেমধ্যে অন্যভাবে উপস্থাপন করেন
আকর্ষণীয় ব্যক্তিরা প্রায়ই নিজেদের চেহারা বা স্টাইলে ছোটখাটো পরিবর্তন আনেন। নতুন হেয়ারস্টাইল, পোশাক বা অন্য কোনো সূক্ষ্ম পরিবর্তন তাঁদের প্রতিনিয়ত নতুন, সতেজ ও আগ্রহোদ্দীপক করে তোলে। তাঁরা নিজেদের শারীরিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যের বিষয়ে সচেতন।
২. ভালো সুগন্ধি
আকর্ষণীয় ব্যক্তিরা ভালো সুগন্ধি ব্যবহার করেন। খাওয়ার পর মুখের সতেজতা বজায় রাখতে মাউথ ফ্রেশনার ব্যবহার করেন।
আকর্ষণীয় ব্যক্তিরা নিজেদের সম্পর্কে সব একসঙ্গে প্রকাশ করেন না৩. কিছুটা রহস্য
তাঁরা নিজেদের সম্পর্কে সব একসঙ্গে প্রকাশ করেন না। ফলে অন্যদের মধ্যে তাঁদের সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়।
যে ৫ ‘জাদুমন্ত্রে’ এখনো তরুণ ৫৬ বছরের জেনিফার লোপেজ৪. তাঁরা কৌতূহলী
এটা আকর্ষণীয় ব্যক্তিত্বের অন্যতম ‘চার্ম’। এ ধরনের ব্যক্তিত্বরা মানুষ, ঘটনা ও পৃথিবী সম্পর্কে আগ্রহী থাকেন। অন্যদের কথা শোনেন, প্রশ্ন করেন এবং নতুন কিছু জানার চেষ্টা করেন। এই কৌতূহল তাঁদের প্রাণবন্ত করে।
আকর্ষণীয় ব্যক্তিরা অন্যদের কথা শোনেন, প্রশ্ন করেন এবং নতুন কিছু জানার চেষ্টা করেন। এই কৌতূহল তাঁদের প্রাণবন্ত করে৫. নিজের মাপের পোশাক পরা
দামি পোশাকের চেয়ে সঠিক ফিটিংয়ের পোশাকে একজন ব্যক্তিকে বেশি পরিপাটি ও আত্মবিশ্বাসী দেখায়। এ ছাড়া তাঁরা সোজা হয়ে হাঁটেন, বসেন। ভালো ভঙ্গি (পশ্চার) আরও আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত করে তোলে।
৬. নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকেন
তাঁদের নিজস্ব আগ্রহ, লক্ষ্য ও ব্যস্ততা থাকে। তাঁরা সব সময় অন্যের মনোযোগ পাওয়ার চেষ্টা করেন না, যা তাঁদের আরও আকর্ষণীয় করে তোলে।
ডেটিং অ্যাপে ক্লান্ত? কাঙ্ক্ষিত মানুষটিকে খোঁজার আগে বদলান ৩ কৌশল৭. আত্মবিশ্বাসী, কিন্তু অহংকারী নন
তাঁরা নিজেদের মূল্য বোঝেন, তবে সেটি প্রমাণ করার জন্য বাড়তি চেষ্টা করেন না। তাঁদের মধ্যে একধরনের সহজাত, স্বাভাবিক আত্মবিশ্বাস থাকে। আকর্ষণীয় ব্যক্তিরা সাধারণত এমনভাবে কথা বলেন এবং আচরণ করেন, যাতে অন্যরা নিজেকে মূল্যবান মনে করে।
আকর্ষণীয় হওয়া এক দিনের বিষয় নয়। এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, যত্ন এবং নিজের প্রতি সচেতনতার মাধ্যমেতাঁরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে জানেন। হাসিমুখে কথা বলেন। ইতিবাচকতা ছড়ান। আন্তরিক হাসি এমন একটি বৈশিষ্ট্য, যা কোনো প্রসাধনী বা ফ্যাশন দিয়ে তৈরি করা যায় না। এটি মানুষকে স্বাভাবিকভাবেই আকর্ষণীয় করে তোলে।
সবচেয়ে বড় কথা, আকর্ষণীয় হওয়া এক দিনের বিষয় নয়। এটি গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, যত্ন এবং নিজের প্রতি সচেতনতার মাধ্যমে।
সূত্র: মিডিয়াম
কীভাবে আরও ভালো ঘুমাবেন