মেসির জর্ডানের বিপক্ষে খেলা না–খেলা নিয়ে কী বললেন স্কালোনি

· Prothom Alo

আর্জেন্টিনা যা করার প্রথম দুই ম্যাচেই করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেছে শেষ ৩২-এ।

কাল সকালে জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাই একেবারেই আনুষ্ঠানিকতার। এমন ম্যাচে কি লিওনেল মেসি খেলবেন? ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির খেলা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

Visit chinesewhispers.club for more information.

স্কালোনি জানিয়েছেন, মেসি জর্ডানের বিপক্ষেও খেলবেন। তবে তিনি শুরু থেকে থাকছেন না, ‘লিও (মেসি) পরের দিকে মাঠে নামবে। আমি ইতিমধ্যে দল চূড়ান্ত করে ফেলেছি, আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’

গত বুধবার ৩৯ বছরে পা দিয়েছেন মেসি। চলতি উত্তর আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত গোল করেছে ৫টি। সব কটিই করেছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও এখন আর্জেন্টাইন অধিনায়ক। জর্ডানের বিপক্ষে মেসি নামলে তাঁর গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন।

মেসির বদলি হিসেবে নামা মানে স্বাভাবিকভাবেই জর্ডান ম্যাচে দলে কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি না খেললে তাঁর জায়গায় খেলবেন তরুণ নিকো পাজ। এ ছাড়া অন্য কয়েকটি পজিশনেও পরিবর্তন আসতে যাচ্ছে।

দেম্বেলের হ্যাটট্রিকে অপেক্ষায় গ্রুপ সেরা ফ্রান্স, নরওয়ে পেল আইভরিকোস্টকে

অস্ট্রিয়া ম্যাচে মাংসপেশির চোটে ভুগছিলেন গঞ্জালো মন্তিয়েল। তিনি পুরোপুরি ফিট হয়ে এবার রাইটব্যাকে ফিরতে পারেন। লেফটব্যাকে খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। এই ম্যাচে শুরু থেকেই সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস।

লিওনেল স্কালােনি

তাঁর সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বার্কোকে। উইংয়ে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনে ও জিওভানি লো সেলসোকে।
ম্যাচের আগে মেসিকে নিয়ে কথা বলেছেন তাগলিয়াফিকোও। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারের দাবি, কাতার বিশ্বকাপের মেসির চেয়েও এই মেসি ভালো, ‘মেসি ২০২২ সালের কাতার বিশ্বকাপে যেমন ছিল, এখনো তেমন আছে। এমনকি আমি বলব, তার চেয়েও ভালো করছে।’

মেসির জন্মদিন উপলক্ষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা তাঁকে সম্মান জানাতে বিশেষ নকশার টি-শার্ট পরেছিলেন। সেখানে একটি কেকও কাটা হয়েছিল।

মেসির জন্মদিন উদ্‌যাপন নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এটি বেশ চমৎকার একটি ব্যাপার ছিল। দিন শেষে এগুলো আসলে ছোট ছোট কিছু সুন্দর মুহূর্ত। যখন আপনাকে দীর্ঘ সময় একসঙ্গে থাকতে হয় এবং প্রতিদিন সবার মুখ দেখতে হয়, তখন বিষয়টি কেমন দাঁড়ায়, তা তো বুঝতেই পারেন। আমরা সবাই দারুণ মজা করেছি, দুর্দান্ত একটা সময় কেটেছে আমাদের।’

বিশ্বকাপে ৭২ বছরে দ্রুততম ‘মাস্টারপিস’ দেম্বেলের

Read full story at source