এফডিসিতে চমকে দিলেন বাপ্পারাজ
· Prothom Alo

গত মে মাসে হঠাৎ করেই চিত্রনায়ক বাপ্পারাজ ঘোষণা দেন চলচ্চিত্র শিল্পী সমিতি (বাচশিস) ২০২৬-২৮ কার্যনির্বাহী সংসদের নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন। পরে তিনি ঘোষণা দেন নির্বাচন থেকে সরে যাচ্ছেন। দীর্ঘ ১৯ দিন পরে আবার সবাইকে চমকে দিয়ে মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত হন বাপ্পারাজ। তবে নিজের জন্য নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে আজ সোমবার এফডিসিতে আসেন বাপ্পারাজ। এ সময় বাপ্পারাজকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
Visit chickenroad-game.rodeo for more information.
বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তিএক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে সব সময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সব সময় শুভকামনা।’
সবাইকে চমকে দিয়েচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত হন বাপ্পারাজশুরুতে একই প্যানেলে সভাপতি পদপ্রার্থীর নির্বাচন করার কথা ছিল বাপ্পারাজের। পরে তিনি সরে যান। এ প্রসঙ্গে এর আগে প্রথম আলোকে বাপ্পারাজ বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’
এদিকে সহশিল্পী হিসেবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাপ্পারাজকে পাশে পেয়ে অভিভূত অভিনেত্রী রুমানা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে লিখেছেন, ‘শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আজকে শিল্পী সমিতিতে এসেছেন বাপ্পারাজ ভাই। ভাইকে অনেক ধন্যবাদ। তিনি আমাদের সঙ্গে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়ন জমা দিয়েছেন।’
বাপ্পারাজশিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে শুরুতে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মুক্তি ছিলেন সবচেয়ে আশাবাদী ও উচ্ছ্বসিত। এখন অনেকেই মনে করছেন, বাপ্পারাজ সঙ্গে না থাকায় ভোটের সমীকরণ পাল্টে যেতে পারে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই। নির্বাচন সামনে রেখে এফডিসিপাড়ায় বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে এখন সরগরম আলোচনা। এবার নির্বাচনে দুটি প্যানেল আলোচনায় রয়েছে। আরেকটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু ও জয় চৌধুরী। তাঁরা আরমান-মুক্তি প্যানেলের বিপরীতে নির্বাচনের মাঠে সরব রয়েছেন।