ক্রিডেন্স ফুটবল জিনিয়াস: কুইজে অংশ নিয়ে জিতে নিন পুরস্কার

· Prothom Alo

বিশ্বকাপ ফুটবল ঘিরে চলমান উন্মাদনায় নতুন মাত্রা যোগ করতে প্রথম আলো ডটকম ও টাইম জোনের উদ্যোগে নির্মিত হয়েছে পাঁচ পর্বের বিশেষ ভিডিও সিরিজ ‘ক্রিডেন্স ফুটবল জিনিয়াস’।

Visit betsport24.es for more information.

এ সিরিজে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ফেবারিট পাঁচটি দলের গল্প শোনাবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শেখ মোরছালিন ও ফরোয়ার্ড মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম।

দলগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল ও জার্মানি।

ভিডিওগুলোয় তুলে ধরা হবে প্রতিটি দলের জানা-অজানা গল্প, সাফল্যের ইতিহাস, বর্তমান দলের শক্তি ও দুর্বলতা এবং বিশ্বকাপ জয়ের সম্ভাবনার নানা দিক। পর্বগুলো প্রকাশিত হবে credencefootballgenius.com ওয়েবসাইট, প্রথম আলো ডটকম, প্রথম আলো এবং টাইম জোনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

এতে থাকছে পাঠক-দর্শকদের অংশগ্রহণের সুযোগও। প্রতি পর্বের ওপর থাকবে পাঁচটি করে কুইজ। কুইজের উত্তর দেওয়া যাবে credencefootballgenius.com ওয়েবসাইটে।

প্রতি পর্বে ছয়জন করে মোট ৩০ জন বিজয়ী নির্বাচিত করা হবে। তাঁদের মধ্যে মেগা বিজয়ী পাঁচজন পাবেন টাইম জোনের পক্ষ থেকে ক্রিডেন্সের হাতঘড়ি। বাকি ২৫ জন পাবেন গিফট ভাউচার।

কুইজে অংশ নেওয়ার নিয়ম:

* ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিক কুইজে অংশ নিতে পারবেন।

* কুইজে অংশ নিতে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করতে হবে।

* একটি মোবাইল নম্বর ব্যবহার করে একটি প্রোফাইল তৈরি করা যাবে।

* অংশগ্রহণকারীর নাম অবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ অনুযায়ী হতে হবে। অন্যথায় বিজয়ী হলেও পুরস্কারের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

* একটি প্রোফাইল দিয়ে প্রতি পর্বে সর্বোচ্চ তিনবার কুইজে অংশ নেওয়া যাবে। এর মধ্যে সর্বোচ্চ স্কোর লিডারবোর্ডে কাউন্ট করা হবে।

* দ্রুততম সময়ে সঠিক উত্তরদানের ভিত্তিতে তৈরি হবে লিডারবোর্ড।

* স্কোরের ভিত্তিতে শীর্ষ ৩০ জন বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। তাঁদের মধ্যে মেগা বিজয়ী হবেন পাঁচজন।

* মেগা বিজয়ী হতে হলে পাঁচটি পর্বেই কুইজে অংশ নিতে হবে।

* একজন প্রতিযোগী পুরো আয়োজনে একবারই বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন।

* কুইজের উত্তর দেওয়ার সময় অন্য ট্যাবে গেলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে। তখন নতুন করে কুইজ শুরু করতে হবে।

* কুইজে অংশ নেওয়া যাবে আগামী ১৯ জুলাই পর্যন্ত।

* প্রতিযোগিতা-সংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

বিস্তারিত জানতে ক্লিক করুন

Read full story at source