এডিবির ঋণে বাড়ল রিজার্ভ, ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
· Prothom Alo

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশেরর জন্য বাজেট সহায়তা বাবদ ১০০ কোটি মার্কিন ডলার ছাড় করেছে। এই ঋণের অর্থ বাংলাদেশের হিসাবে যুক্ত হওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত বেড়েছে। তাতে দেশের মোট রিজার্ভ বেড়ে আজ রোববার ৩৫ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৫০০ কোটি ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
Visit catcrossgame.com for more information.
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১০ জুন দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল ৩ হাজার ৪৭৩ কোটি ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ পদ্ধতি অনুযায়ী, ওই দিন রিজার্ভ ছিল ৩ হাজার ৭ কোটি ডলার। আজ রোববার এডিবির ১০০ কোটি ৫০ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভের পরিমাণে বড় পরিবর্তন আসে। একলাফে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ কোটি ডলারে। অন্যদিকে আইএমএফের হিসাবপদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ডলারে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জুনের শুরুতে রিজার্ভের ওপর যে একধরনের চাপ ছিল, এডিবির বড় অঙ্কের বাজেট সহায়তা আসার পর তা অনেকটাই কেটে গেছে। এ ছাড়া অর্থবছরের শেষ মাসে সরকারের যে অর্থসংকট রয়েছে, তা কাটাতে ভূমিকা রাখবে এই সহায়তা। সামনে অন্যান্য দাতা সংস্থার কাছ থেকেও বেশ কিছু ঋণ ছাড়ের কথা রয়েছে। সেসব ঋণ এলে রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হবে।