একঝলক (১৪ জুন ২০২৬)

· Prothom Alo

ঝিরিঝিরি বৃষ্টিতে সিলেটের সুরমা নদীতে পারাপার। বৃষ্টি থেকে বাঁচতে নৌকায় বসা কেউ কেউ মাথায় তুলছেন ছাতা। সুরমা নদী, ঝালোপাড়া, সিলেট, ১৪ জুনকাকতাড়ুয়ায় বসে আছে ফিঙে। নিউজিল্যান্ড, খাগড়াছড়ি, ১৪ জুনগাছের ওপর নিজের বাসার থেকে এক কসাই পাখির ছানার উঁকি। মাদলা, শাজাহানপুর, বগুড়া, ১৪ জুনকাঁঠালের ভরা মৌসুমে পাইকারেরা এসে কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কেনা কাঁঠাল ট্রাকে ভর্তি করছেন শ্রমিকেরা। ট্রাক টার্মিনাল, রাঙামাটি, ১৪ জুনপাহাড়ের জমিতে মরিচে বৃষ্টির ফোঁটা। সাপছড়ি, রাঙামাটি, ১৪ জুনসবুজ পাতার ফাঁকে লতায় লাল বর্ণ ধারণ করে ঝুলে আছে লাল টুকটুকে তেলাকুচ ফল। ঔষধি গাছ হিসেবে এর বেশ কদর রয়েছে। লাহিড়ীপাড়া, ফরিদপুর, ১৪ জুনপাকা কলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। মালিপাড়া, বগুড়া, ১৪ জুনআতাগাছের ঘুরে ঘুরে পোকামাকড়ের খোঁজে টুনটুনি পাখিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ১৪ জুনপথের ধারে অবহেলায় জন্মানো গাছে দৃষ্টিনন্দন ফুল ও ফল। এগুলো স্থানীয়ভাবে লাল ভেরেন্ডা নামে পরিচিত। বদনীভাঙ্গা, শ্রীপুর, গাজীপুর, ১৪ জুনযশোর ও খুলনার বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করা মাছের পোনা দূরদূরান্তে সরবরাহের উদ্দেশ্যে লোডপয়েন্টে জড়ো করছেন ব্যবসায়ীরা। ট্রাক ও পিকআপে পোনা পাঠানোর আগে পানি পরিবর্তন করে নিচ্ছেন তাঁরা। গিলাতলা, খুলনা, ১৪ জুনমহাসড়কে অবাধে চলছে নছিমন, সঙ্গে অন্যান্য নিষিদ্ধ যানবাহন। শিরোমনি, খুলনা, ১৪ জুনশিক্ষার প্রতি অদম্য আগ্রহ নিয়ে হাসিমুখে এক ছাতার নিচে পাহাড়ি পথ ধরে বিদ্যালয়ে যাচ্ছে দুই পাহাড়ি শিশু। কালাঘাটা, বান্দরবান, ১৪ জুনপাতার ওপর বসে রোদ পোহাচ্ছে গিরগিটি। রামজাদী,বান্দরবান, ১৪ জুনবৃষ্টিভেজা দিনে স্কুলে মধ্যাহ্নবিরতিতে ঝালমুড়ি ও চানাচুরের ঠেলাগাড়িকে ঘিরে শিক্ষার্থীরা। প্রজন্ম বদলালেও স্কুলগেটের সামনে এমন দৃশ্য এখনো রয়ে গেছে। তেরোরতন, সিলেট, ১৪ জুনব্যবহার শেষে ফেলে দেওয়া বা পরিত্যক্ত টায়ার সংগ্রহ করে পুনরায় বিক্রির জন্য প্রস্তুত করছেন শ্রমিকেরা। এসব টায়ারের একটি অংশ মেরামত ও  আবার ব্যবহারের উপযোগী করা করে বিভিন্ন যানবাহনে ব্যবহার করা হয়। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ১৪ জুনবর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে লাল কার্ড—এই স্লোগানে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর। ঝিলটুলী, ফরিদপুর, ১৪ জুন গ্রামের মাঠে খেলায় মেতে উঠেছে স্কুলপড়ুয়া শিশুরা। ভুলিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জুনকুমিল্লায় শিক্ষার্থীদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী। শিক্ষার্থীদের উদ্ভাবন ঘুরে দেখেন দর্শনার্থীরা। জিলা স্কুল, কুমিল্লা, ১৪ জুনজ্যৈষ্ঠের দুপুরের রোদ আর প্রচণ্ড গরমে মধ্যে গ্রামে গ্রামে মাটির তৈজসপত্র বিক্রি করতে চলেছেন একজন। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ জুনখাবারের চাহিদা মেটানোর পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্মানো ঢেঁকিশাক সংগ্রহ করছেন এক মারমা নারী। পাইংক্ষ্যং, বান্দরবান, ১৪ জুন

Visit esporist.org for more information.

Read full story at source