সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৯ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit umafrika.club for more information.
আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ সোমবার সচিবালয়েআনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামী শিক্ষাবর্ষে (২০২৭) প্রাথমিক ও মাধ্যমিক স্তরে চারটি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে দুটি এবং ষষ্ঠ শ্রেণি থেকে আরও দুটি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে। একই সঙ্গে ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। বিস্তারিত পড়ুন ...
নির্বাচিত হয়ে পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক শাকরুল
মীর শাকরুল আলমরাজশাহী বিভাগ থেকে বিসিবির একটি পরিচালক পদের বিপরীতে প্রার্থী ছিলেন একজনই। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়ে যান। তবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণার পরদিনই আজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...
বুবলীর ঘোষণার পর অপুর ফেসবুক পোস্ট, এত আলোচনা কেন? কী ছিল সেই বার্তায়
শবনম বুবলী ও অপু বিশ্বাসঢালিউডে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিকমাধ্যমের নানা পোস্ট—দুই নায়িকাকে ঘিরে প্রায়ই তৈরি হয় আলোচনা। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। শবনম বুবলীর সাম্প্রতিক এক ঘোষণার পরপরই অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।
বিস্তারিত পড়ুন...
এবার লোকসভায় তৃণমূলে ভাঙন, ২০ সংসদ সদস্যের আলাদা বসার আবেদন
তৃণমূলের বিদ্রোহী সংসদ সদস্যদের নেতৃত্বে আছেন কাকলি ঘোষ দস্তিদারভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় পরিষদীয় দলের মতো লোকসভায়ও ভেঙে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আজ সোমবার লোকসভার ২০ জন সদস্য স্পিকার ওম বিড়লার অফিসে চিঠি দিয়ে আলাদা বসার আবেদন জানিয়েছেন বলে বিদ্রোহীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাঁরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সমর্থক ও শরিক হতে চেয়েছেন। বিস্তারিত পড়ুন...
রাজশাহী সিটির প্রশাসকের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ, প্রয়োজনে প্রকৌশলী যেতে পারেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানরাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কর্মকর্তার বিদেশ সফরের কোনো গুরুত্ব নেই। এ ধরনের সফরে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী যেতে পারেন, প্রশাসক নন।
বিস্তারিত পড়ুন...