সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১২ মে, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit goldparty.lat for more information.
‘এই, আপনারা কারা’, এটি একটি ব্যাংক দখলের গল্প
ব্যাংকের নিজের কার্যালয়ের বাইরে পাঁচ তারকা হোটেলে এই সভা ডাকাই হয়েছিল আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির মালিকানা হস্তান্তরের জন্য। এর আগেই অবশ্য এস আলম গ্রুপ বিভিন্ন নামে ব্যাংকের শেয়ারের বড় অংশ কিনে নেয়। বিস্তারিত পড়ুন...
সব শিশু টিকা পাচ্ছে না, হামে মৃত্যু ৪০০ ছাড়াল
হামে আক্রান্ত সাত মাস বয়সী যমজ তিন সন্তানকে নিয়ে কুমিল্লা থেকে ঢাকার মহাখালীর ডিএনসিসি করোনা হাসপাতালে এসেছেন মা শাবনূর বেগম (বাঁয়ে)। অসুস্থ দুই ছেলেশিশু ইউসুফ ও ইমরানকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অন্য শিশু ইয়াসমিন চিকিৎসাধীন শিশু ওয়ার্ডে। গতকাল রোববার দুপুরে৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় টিকা দেওয়া শুরু হয়। ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকা দেওয়া শুরু হয়। ২০ এপ্রিল থেকে সারা দেশের শহরে ও নগরে টিকা দেওয়া শুরু হয়। চলবে ২০ মে পর্যন্ত। বিস্তারিত পড়ুন...
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীবাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার। বিস্তারিত পড়ুন...
ভারতের পথে কারিনা, সঙ্গে যেতে পারেননি কায়সার হামিদ
লিভার–সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়েছে। তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়। বিস্তারিত পড়ুন...
ইরান যুদ্ধে পিছু হটা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে পথ নেই
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে টেনে আনেনএই যুদ্ধের মূল পরিকল্পনা ছিল একধরনের ‘শিরশ্ছেদ আঘাত’। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদের প্রধান ডেভিড বারনিয়া এই পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছিলেন। তাঁদের ধারণা ছিল, যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানের শাসনকাঠামো, পারমাণবিক কর্মসূচি এবং বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্ব ভেঙে ফেলা যাবে। তারপর সেখানে আমেরিকা-সমর্থিত একটি সরকার বসানো সম্ভব হবে। বিস্তারিত পড়ুন...