বাবা-মায়ের সঙ্গে আচরণের নিয়ম শিখতে কোরআনের ১০ আয়াত

· Prothom Alo

পারিবারিক বন্ধনের মূলে রয়েছেন বাবা-মা। পৃথিবীর সব সম্পর্কের মধ্যে সবচেয়ে নিঃস্বার্থ ও পবিত্র হলো সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা।

আল্লাহর ইবাদতের পরেই পবিত্র কোরআনে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা ও সদাচরণের গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁদের সন্তুষ্টি ও সেবায় কোরআনের ১০টি বিশেষ বার্তা দেওয়া হলো:

Visit betsport.cv for more information.

১. আল্লাহর ইবাদতের পর বাবা-মায়ের স্থান

আল্লাহর একত্বের স্বীকৃতির পরেই তিনি বাবা-মায়ের প্রতি ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন, যা এই সম্পর্কের গুরুত্বকে ফুটিয়ে তোলে।

  • উচ্চারণ: ওয়া কাদা রাব্বুকা আল্লা তা’বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।

  • অর্থ: তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা-মায়ের প্রতি সদাচরণ করবে। (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

২. বিরক্তি প্রকাশ না করা

বার্ধক্যে বাবা-মা অনেক সময় শিশুর মতো হয়ে যান। সেই সময়ে তাঁদের ওপর বিরক্ত হওয়া বা কটু কথা বলা কঠোরভাবে নিষিদ্ধ।

  • উচ্চারণ: ফালা তাকুল লাহুম উফফিঁও ওয়ালা তানহারহুমা।

  • অর্থ: তাঁদের প্রতি ‘উফ’ শব্দটিও বলো না এবং তাঁদের ধমক দিও না। (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

উত্তম মৃত্যু লাভের ৭টি বিশেষ আমল

৩. সম্মানজনক কথা বলা

বাবা-মায়ের সঙ্গে কথা বলার সময় গলার স্বর নিচু রাখা এবং সম্মান ও বিনম্র ভাষা ব্যবহার করা মুমিনের বৈশিষ্ট্য।

  • উচ্চারণ: ওয়া কুল লাহুম কাওলান কারীমা।

  • অর্থ: তাঁদের সঙ্গে সম্মানজনক ও নম্রভাবে কথা বলো। (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৩)

৪. মমতা ও বিনয় প্রদর্শন

বাবা-মায়ের সামনে নিজের অহংকার ত্যাগ করে অত্যন্ত বিনয়ী ও দয়ালু হয়ে থাকা উচিত।

  • উচ্চারণ: ওয়াখফিদ লাহুম জানাহায যুল্লি মিনার রাহমাহ।

  • অর্থ: মমতাবশে তাঁদের প্রতি বিনয়ের ডানা অবনমিত করো। (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৪)

৫. বাবা-মায়ের জন্য দোয়া

নিজেদের সামর্থ্য দিয়ে তাঁদের সেবা করার পাশাপাশি সব সময় আল্লাহর কাছে তাঁদের মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে।

  • উচ্চারণ: রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগীরা।

  • অর্থ: হে আমার পালনকর্তা, তাঁদের প্রতি দয়া করো, যেভাবে তাঁরা শৈশবে আমাকে দয়া ও স্নেহে লালন-পালন করেছেন। (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৪)

৬. কৃতজ্ঞতা প্রকাশ

আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের পাশাপাশি বাবা-মায়ের প্রতিও কৃতজ্ঞ থাকা ইমানের অংশ।

  • উচ্চারণ: আনিশ কুরলী ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর।

  • অর্থ: আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার বাবা-মায়ের প্রতিও; (মনে রেখো) আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। (সুরা লোকমান, আয়াত: ১৪)

ক্ষমা করার পদ্ধতি শেখায় কোরআনের ১০ আয়াত

৭. মায়ের বিশেষ কষ্ট ও ত্যাগ

সন্তানকে গর্ভে ধারণ ও লালন-পালনের ক্ষেত্রে মায়ের অসীম ত্যাগের কথা কোরআনে বিশেষভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

  • উচ্চারণ: হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন।

  • অর্থ: তাঁর মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। (সুরা লোকমান, আয়াত: ১৪)

৮. ভিন্নমত থাকলেও অসদাচরণ নয়

যদি বাবা-মা ভিন্নমতাবলম্বীও হন, তবুও পার্থিব জীবনে তাঁদের সঙ্গে সুন্দর ও সদ্ভাব বজায় রাখা বাঞ্ছনীয়।

  • উচ্চারণ: ওয়া সাহিবহুমা ফিদ দুনইয়া মা’রূফা।

  • অর্থ: আর পৃথিবীতে তাঁদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে বসবাস করো। (সুরা লোকমান, আয়াত: ১৫)

৯. নেক আমলে অগ্রাধিকার

সৎকাজ ও দানের ক্ষেত্রে নিজের নিকটাত্মীয় এবং বিশেষ করে বাবা-মাকে অগ্রাধিকার দেওয়া ইসলামের শিক্ষা।

  • উচ্চারণ: কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবীন।

  • অর্থ: বলো, তোমরা যে কল্যাণকর ব্যয় করো, তা বাবা-মা ও নিকটাত্মীয়দের জন্য। (সুরা বাকারা, আয়াত: ২১৫)

১০. বাবা-মায়ের সেবা জান্নাতের পথ

বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার স্রষ্টার সন্তুষ্টি লাভের অন্যতম উপায়, যা বান্দার জন্য পরকালের পথ সুগম করে।

  • উচ্চারণ: ওয়া ওয়াদ্দাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।

  • অর্থ: আর আমি মানুষকে তার বাবা-মায়ের প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। (সুরা আহকাফ, আয়াত: ১৫)

পরিশেষে, বাবা-মায়ের দোয়াই সন্তানের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাঁদের সামান্য অবহেলা কিংবা মনে কষ্ট দেওয়া আমাদের দুনিয়া ও আখেরাত—উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বাবা-মায়ের বাধ্য ও সেবা পরায়ণ সন্তান হওয়ার তৌফিক দিন। আমিন।

বি: দ্র: সাধারণ পাঠকদের সুবিধার্থে এখানে বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। তবে বিশুদ্ধ উচ্চারণের জন্য মূল আরবি আয়াতের সাহায্য নেওয়া বা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।

Read full story at source