অক্ষয়ের মেয়ের কাছে নগ্ন ছবি চাওয়া সেই ব্যক্তি গ্রেপ্তার
· Prothom Alo

সাইবার হয়রানির শিকার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা ভাটিয়া। অনলাইনে গেম খেলার সময় নিতারাকে এই আপত্তিকর প্রস্তাব দেওয়া হয়, খেলার মাঝেই জনৈক ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চেয়ে বসেন। বিষয়টি জানতে পেরেই মহারাষ্ট্র সাইবার সেলের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয়। তদন্তে নামে পুলিশও। এবার খবর, তারকাকন্যাকে অশ্লীল মেসেজ পাঠানো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। খবর মিড ডের।
ঘটনা ২০২৫ সালের। মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দপ্তরে ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধের বিষয়ে সবাইকে সচেতন করতে গিয়ে খিলাড়ি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথা জানান। অভিনেতা বলেন, ‘নিতারা ভিডিও গেম খেলছিল। সেই গেম মারফত এক ব্যক্তির সঙ্গে অনলাইনে আলাপ হয় ওর। ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ পরিচয় জানতে চান। এরপর আমার মেয়ে নিজেকে “নারী’ বলে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছুক্ষণ বাদেই আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি। কিন্তু আমার মেয়ে বুদ্ধি করে তখনই অনলাইনে গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায়। এবং গোটা ঘটনাটা জানায়। এইভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয়।’
Visit freshyourfeel.com for more information.
অক্ষয় কুমার। এএফপিনিতারার প্রসঙ্গ উল্লেখ করে মহারাষ্ট্র সরকারের কাছে অক্ষয় কুমার আবেদন জানিয়েছিলেন, প্রতি সপ্তাহে যেন স্কুলের শিক্ষার্থীদের জন্য সাইবার ক্লাস চালু হয়। পাশাপাশি খিলাড়ি সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন।
এবার মহারাষ্ট্রের সাইবার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা যশস্বী যাদব জানালেন, সংশ্লিষ্ট মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘আরডি ন্যাশনাল কলেজ’-এ সাইবার সচেতনতামূলক অধিবেশনে যোগ দিয়ে অক্ষয় কুমারের মেয়ের অনলাইন হয়রানির প্রসঙ্গ তোলেন তিনি।
নিতারার সাহসিকতার প্রশংসা করে যাদব বলেন, ‘অক্ষয় কুমারের কন্যাকেও ব্ল্যাকমেলের শিকার হতে হয়েছিল। তবে মেয়েটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে মা–বাবাকে বিষয়টি জানায়। অক্ষয়-টুইঙ্কলের মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পারি এবং তদন্তে নামি। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’ অক্ষয়–কন্যার উদাহরণ দেখিয়ে সাইবার হয়রানি নিয়ে সবাইকে সচেতন করেন যশস্বী যাদব।