গামছার পোশাকে রেড কার্পেট মাতালেন সিফাত নুসরাত
· Prothom Alo
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছিল ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসা তারকাদের সাজপোশাক দেখুন। এখানে রইল মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাতের লুক।
Visit freshyourfeel.org for more information.
হালখাতা থিমে গামছা কাপড়ের স্কার্ট ও মসলিনের টপ পরে এসেছিলেন মডেল ও অভিনেত্রী সিফাত নুসরাতটপটিতেও ছিল গামছার কাজ। সিফাতের নিজের নকশা করা পোশাকটি বানিয়ে দিয়েছেন ডিজাইনার ঈশানদেশের তাঁতশিল্পের প্রতি শ্রদ্ধা জানাতেই নুসরাত এমন একটি পোশাক বেছে নেওয়ার চেষ্টা করেছেন বলে জানানগামছা পোশাকের লুকের সঙ্গে চুলের ব্যান্ড কেটে গলার মালা বানিয়েছেন তিনি নুসরাতচুলেও পরেছেন গামছা কাপড়ের ব্যান্ডানা। কানের টপ কিনেছিলেন নেপাল থেকেসিফাত নুসরাত সেজেছেন সিগনেচার লুক বাই সোহানা থেকে। খোঁপা করা চুলের ওপর গামছার ব্যান্ডেনাটাও বিশেষভাবে নজর কাড়েনুসরাত বলেন, বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে তাঁতিরা একেকটি শাড়ি ও গামছা তৈরি করে বাংলাদেশের ঐতিহ্যকে বহন করে চলেছেন। তাই, এমন আয়োজনে তাঁদের প্রতি শ্রদ্ধা জানালাম গামছার পোশাকে‘প্রেশার কুকার’–এর নায়িকা স্নিগ্ধা কালো শাড়িতে ছিলেন ঝলমলে