রাজধানীর বনানীতে ১১ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

· Prothom Alo

রাজধানীর বনানীতে ১১ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটির সবচেয়ে উঁচু তলায় আগুন লাগে। আজ বুধবার রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়।

Visit afnews.co.za for more information.

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছিল, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের ওই বার্তায় আরও জানানো হয়, ভবনটি বনানীর কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডে অবস্থিত। বাড়ি নম্বর ৪৪। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

Read full story at source